নিম্নলিখিত ভাবে কেন্দ্রীয় আর্থিক সহায়তা (সিএফএ) প্রদান করা হবে- অ্যাকশন প্ল্যানের পাশাপাশি মাস্টার প্ল্যান তৈরি করা, সোলার সিটি সেল তৈরি করা ও তার কাজ এগিয়ে নিয়ে যাওয়া, অন্যান্য প্রবর্ধক কাজকর্ম এবং প্রকল্প রূপায়ণ যথাযথ হচ্ছে কি না তা দেখভাল করার জন্য কেন্দ্রীয় আর্থিক সহায়তা দেওয়া হয়। জনসংখ্যা এবং স্থানীয় প্রশাসন বা পুরসভা কী রকম উদ্যোগ নিয়েছে তার উপর নির্ভর করে ৫০ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য দেওয়া হয়। কী ভাবে অর্থ দেওয়া হয় তার বিস্তারিত বিবরণ নীচে দেওয়া হল -- এক বছরের মধ্যে মাস্টার প্ল্যান তৈরি এবং তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু রূপায়ণযোগ্য বিস্তারিত প্রজেক্ট রিপোর্ট তৈরির জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত। প্রকল্প কার্যকর করার ব্যাপারে দেখভালের জন্য তিন বছরে দশ লক্ষ টাকা পর্যন্ত। সোলার সিটি সেল তৈরি ও তিন বছর তার কাজ চালানোর জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত অন্যান্য প্রবর্ধক কাজের জন্য তিন বছরে বাকি ২০ লক্ষ টাকা দেওয়া হবে যার মধ্যে রয়েছে, প্রশিক্ষণ দেওয়া, কর্মশালার আয়োজন করা, স্টাডি ট্যুর আয়োজন করা এবং সোলার সিটি সেলের কাজকর্মকে এগিয়ে নিয়ে যাওয়া। উপরি উক্ত বিষয়গুলি ৬০টি সৌর শহর সম্পর্কেও প্রযোজ্য। এর মধ্যে মডেল ও পাইলট সোলার সিটিগুলিও পড়ে, যদিও শেষোক্ত দু’ ধরনের প্রকল্পের জন্য আলাদা ভাবে আর্থিক সংস্থানের ব্যবস্থা রাখা হয়েছে। এই সৌর শহরের মধ্যে ছোট শহর/পর্যটন কেন্দ্র/ধর্মীয়/জনসমাবেশের জন্য গুরুত্বপূর্ণ স্থলে পুনর্নবীকরণযোগ্য শক্তির সরঞ্জাম লাগানোর জায়গা হিসাব বেছে নেওয়া যেতে পারে। যদি এই টাকা পুরোপুরি কাজে লাগানো না যায় তবে সেই টাকা পুনর্নবীকরণযোগ্য শক্তি সংক্রান্ত কিছু উদ্ভাবনশীল প্রকল্পেও খরচ করা যেতে পারে।