যে সব শহরের কর্তৃপক্ষের এই কাজের প্রতি দায়বদ্ধতা এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে তাদের এই প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক শহর বেছে নেওয়ার ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করে --- শহরের জনসংখ্যা, আঞ্চলিক অবস্থান ও অঞ্চলের মধ্যে কতটা গুরুত্বপূর্ণ স্থায়ী শক্তি প্রকল্প রূপায়ণের ব্যাপারে শহর কর্তৃপক্ষের রাজনৈতিক ও প্রশাসনিক সদিচ্ছা থাকা (সৌর শহর কর্মসূচিতে যে সব কাজের কথা বলা হয়েছে তা রূপায়িত হবে বলে নগর পরিষদ/প্রশাসনকে প্রস্তাব গ্রহণ করতে হবে) সমস্ত সংশ্লিষ্ট পক্ষকে সঙ্গে নিয়ে এবং জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে প্রকল্প রূপায়ণ করার ব্যাপারে শহর কর্তৃপক্ষের অভিজ্ঞতা থাকা পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং শক্তি সংরক্ষণের ব্যবস্থাদি গ্রহণের ব্যাপারে নিয়ন্ত্রণ মূলক ব্যবস্থা নেওয়া শহরের কাজকর্মের মধ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তি ও শক্তি সংরক্ষণ ব্যবস্থা গ্রহণের সক্ষমতা থাকা ইতিমধ্যেই নগর পরিষদ/প্রশাসন/বেসরকারি ডেভেলপার/শিল্পসংস্থা/সাধারণ মানুষের শক্তি সংরক্ষণ ও পুনর্নবীকরণযোগ্য শক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া এই কর্মসূচির অধীনে সমস্ত কাজ চালিয়ে যাওয়া, আর্থিক ভাবে অংশগ্রহণ করা এবং সম্পদ ব্যবস্থা করার কাজে সদিচ্ছা ও দায়বদ্ধতা থাকা সূত্র : MNRE