এই প্রকল্পের প্রধান উদ্দেশ্যগুলো হল --- গ্রামীণ এলাকায় মাপ অনুযায়ী পাম্প ব্যবহারের জন্য সৌরশক্তি ব্যবহারের উপযোগী মডেলের উন্নয়ন। গ্রাম এলাকায় জল-পরিষেবা দেওয়া ছাড়াও উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সৌর পাম্প কর্মসূচি খতিয়ে দেখা। গ্রামীণ মানুষের কাছে শক্তি আরও সহজলভ্য সময়কাল ২০১৪-১৫ সাল থেকে শুরু করে এই কর্মসূচির মেয়াদ হবে পাঁচ বছর। লক্ষ্যমাত্রা ২০১৪-১৫ সালে এক লক্ষ পাম্প মঞ্জুর করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। ২০২০-২১ সালের মধ্যে এই লক্ষ্যমাত্রা ১০ লক্ষে পৌঁছে যাবে বলে অনুমান করা হচ্ছে। এর দ্বারা সেচের এবং পানীয় জল, দু’টোই উত্তোলন করা সম্ভব হবে। কর্মসূচি রূপায়ণ রাজ্য নোডাল এজেন্সি এই প্রকল্প রূপায়ণ করবে এবং ভবিষ্যতে তাঁদের দায়বদ্ধ ও প্রশিক্ষিত কর্মীদের দিয়ে রাজ্যে সৌর পাম্পিং প্রকল্প কার্যকর করবে। রাজ্য নোডাল এজেন্সি যদি মাঠেঘাটে উপস্থিত থেকে কাজ পরিচালনা করে সে ক্ষেত্রে অনেক সুবিধা হয়।