সুদের হার আইআরইডিএ-র কাছ থেকে রিফিনান্সে সুদের হার হবে বছরে ২ শতাংশ। যে আর্থিক প্রতিষ্ঠান টাকা ধার দেবে তারা পুনঃলগ্নিকৃত অংশের উপর ঋণগ্রহিতার কাছ থেকে পাঁচ শতাংশের বেশি সুদ নেবে না, এই শর্তে ঋণপ্রদানকারী সংস্থাকে পুনর্বিনিয়োগের অর্থ দেওয়া হবে। পুনর্বিনিয়োগের সময়সীমা আইআরইডিএ-র কাছ থেকে প্রাপ্ত পুনর্বিনিয়োগের অর্থ দশ বছরে ফেরত দিতে হবে। এর সঙ্গে এক বছর ছাড় দেওয়া হয়। পুনর্বিনিয়োগের অর্থ পাওয়ার পদ্ধতি পুনর্বিনিয়োগের অনুমোদন এই স্কিমের অধীনে পুনর্বিনিয়োগের টাকা পেতে ইচ্ছুক যে কোনও তফশিলভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্ক/আর্থিক প্রতিষ্ঠান এক বছরে কতটা অর্থ পুনর্বিনিয়োগের জন্য প্রদান করতে পারবে তা জানিয়ে আইআরইডিএর কাছ থেকে অর্থ চাইতে পারবে। এই স্কিমে কতটা অর্থ বিলি করতে পারবে সেই হিসাব বিবেচনার মধ্যে রাখতে হবে। আইনি নথি যে সব তফশিলভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্ক/আর্থিক প্রতিষ্ঠান আইআরইডিএ-র কাছ থেকে পুনর্বিনিয়োগের টাকা চায় তাদের নিম্নলিখিত নথি দিতে হবে -- ১। এ ব্যাপারে নিযুক্ত কোনও কমিটি বা বোর্ড অফ ডাইরেক্টরের সভায় সঠিক ভাবে পাশ হওয়া প্রস্তাব, যাতে আইআরইডিএ-র কাছ থেকে পুনর্বিনিয়োগের টাকা নেওয়ার কথা এবং আইআরইডিএকে অন্যান্য প্রয়োজনীয় নথি দেওয়ার কথা থাকবে। ২। এ ব্যাপারে আধিকারিকদের নমুনা স্বাক্ষর। ৩। এই স্কিমের অধীনে পুনর্বিনিয়োগের অর্থ পাওয়ার জন্য তফশিলভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্ক/আর্থিক প্রতিষ্ঠানকে আইআরইডিএ-র সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে এবং এ ব্যাপারে আইআরইডিএ যে ধরনের নথি চাইছে তা প্রদান করতে হবে। টাকা প্রদানের আবেদন অনুমোদন এবং প্রয়োজনীয় আইনি নথি জমা দেওয়ার পর কত ঋণ এ ব্যাপারে মঞ্জুর করা হয়েছে সেই তথ্য জানিয়ে তফশিলভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্ক/আর্থিক প্রতিষ্ঠানগুলি পুনর্বিনিয়োগের অর্থ তাদের প্রদান করার জন্য আবেদন জানাতে পারে। এ ধরনের আবেদন ন্যূনতম দশ কোটি টাকার হতে হবে। এ ক্ষেত্রে যে ক’টি ঋণ মঞ্জুর করা হয়েছে তার সবিস্তার তথ্য ব্যাঙ্ক/আর্থিক প্রতিষ্ঠান আইআরইডিএ-কে দিয়ে তবেই পুনর্বিনিয়োগের অর্থ চাইতে পারে। টাকা ছাড়ার উপায় আইআরইডিএ-কে লিখিত ভাবে জানালে পুনর্বিনিয়োগযোগ্য অর্থ চেকে বা সরাসরি (আরটিজিএস বা এই ধরনের পদ্ধতির মাধ্যমে) ঋণ প্রদানকারী সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। টাকা প্রদানের জন্য উপযুক্ত আবেদন হাতে পাওয়ার পর দু’ সপ্তাহের মধ্যে আইআরইডিএ অর্থ পাঠিয়ে দেবে। আইআরইডিএ সপ্তাহে পাঁচ দিন কাজ করে। শনি ও রবিবার তাদের ছুটির দিন ধরে নিয়ে সপ্তাহের হিসাব কষা হবে। পুনর্বিনিয়োগের অর্থ ফেরত দেওয়া ব্যাঙ্ক/আর্থিক প্রতিষ্ঠানগুলিকে আইআরইডিএর কাছ থেকে নেওয়া পুনর্বিনিয়োগের অর্থ নির্দিষ্ট দিনের ভিতর ফেরত দিতে হবে। প্রাথমিক ঋণগ্রহণকারীরা ঋণের টাকা ফেরত দিলেন কিনা সেটা বিবেচ্য হবে না। এই ঋণের ক্ষেত্রে ঋণগ্রহিতাকে প্রদত্ত ঋণের সম্পূর্ণ ঝুঁকি সংশ্লিষ্ট ব্যাঙ্ক/আর্থিক প্রতিষ্ঠানকেই নিতে হবে। বিস্তারিত বিবরণ ও তথ্যের জন্য Click here