উদ্দেশ্য (ক) বিদ্যুৎ উৎপাদনের জন্য জৈবভর শক্তি উৎপাদন প্রকল্প তৈরি যেখানে ন্যূনতম বাষ্পীয় চাপ হবে ৬০ বার বা তার বেশি (বাণিজ্যিক কারণে গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হবে)। (খ) বেসরকারি/সরকারি/সমবায় পদ্ধতিতে পরিচালিত চিনিকলের ছিবড়ে থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পে উৎসাহ দেওয়া যেখানে ন্যূনতম বাষ্পীয় চাপ হবে ৪০ বার বা তার বেশি (বাণিজ্যিক কারণে গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হবে)। (গ) বেসরকারি/সরকারি/সমবায় ভিত্তিতে পরিচালিত চিনিকলের ছিবড়ে থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্পে জোর দেওয়া যেখানে ন্যূনতম বাষ্পীয় চাপ হবে ৬০ বার বা তার বেশি। এটি আইপিপিএস/রাজ্য সরকারের বা সরকারি অধিগৃহিত সংস্থা ও যৌথ উদ্যোগের কোম্পানির বুট/বোল্ট মডেলের মাধ্যমে হতে হবে (বাণিজ্যিক কারণে গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হবে)। যোগ্যতা নির্ণায়ক মাপকাঠি বিভিন্ন ধরনের জৈবভর উৎস জৈবভর বিদ্যুৎ প্রকল্পের জন্য : জৈবভরের মধ্যে পড়ছে কৃষিভিত্তিক শিল্পের বর্জ্য, শক্তি উৎপাদনের জন্য পোঁতা বৃক্ষ বা ঝোপঝাড় থেকে পাওয়া কাঠ, শিল্প থেকে পাওয়া কাঠের ছাঁট, শস্য/কৃষিজ বর্জ্য। ছিবড়ে থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের জন্য : আখ থেকে ছিবড়ে করার মরশুমে। আর্থিক সংস্থা সব নিবন্ধীকৃত আর্থিক সংস্থা/উন্নয়ন/বিনিয়োগকারী কর্পোরেশন, সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, বেসরকারি ব্যাঙ্ক, কেন্দ্রীয় ও রাজ্য সমবায় ব্যাঙ্ক, রাজ্য/সরকারি লিজিং ও আর্থিক কর্পোরেশন। প্রোমোটার প্রোমোটারদের মধ্যে পড়বে ব্যক্তি/স্বাধীন নিবন্ধীকৃত কোম্পানি, যৌথ উদ্যোগ/সরকারি কোম্পানি/রাজ্য এজেন্সি, বেসরকারি ও সরকারি ক্ষেত্রের বিনিয়োগকারী, যাদের বুট/বোল্ট পদ্ধতিতে জৈবভরনির্ভর বিদ্যুৎ/ছিবড়ে সহ-উৎপাদন প্রকল্পে কারিগরি ও ব্যবস্থাপনের উপযুক্ত অভিজ্ঞতা রয়েছে, রাজ্য সরকারের অধীনস্থ উদ্যোগ এবং রাজ্য সরকারের সহায়তাপ্রাপ্ত যৌথ উদ্যোগের কোম্পানি/এসপিভি কোম্পানি । কেন্দ্রীয় আর্থিক সহায়তা (সিএফএ) আইপিপি গ্রিড ইন্টারাক্টিভ বায়োমাস কম্বাসশন পাওয়ার প্রোজেক্ট, বেসরকারি/যৌথ উদ্যোগের চিনিকলে ছিবড়ে থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প, কোঅপারেটিভ/সরকারি সুগার মিলে বুট/বোল্ট পদ্ধতিতে নেওয়া প্রকল্পের জন্য কেন্দ্রীয় আর্থিক সাহায্য প্রদান করা হয়। তবে সফল ভাবে তা চালু করা হয়েছে কি না ও বাণিজ্যিক উৎপাদন হচ্ছে কি না তা আগে দেখে নেওয়া হয়। রাজ্য সরকার অধিগৃহীত কোম্পানি/রাজ্য সরকারের যৌথ উদ্যোগে স্থাপিত কোম্পানি/এসপিভি কোম্পানি (যেমন উর্জা অঙ্কুর ট্রাস্ট) কর্তৃক বুট/বোল্ট পদ্ধতিতে উৎপাদিত ছিবড়ে সহউৎপাদন প্রকল্পের ক্ষেত্রে গোড়ায় ৫০ শতাংশ এবং সফল ভাবে সেটি স্থাপন এবং কার্যকারিতা দেখে বাকি ৫০ শতাংশ কেন্দ্রীয় আর্থিক সাহায্য মঞ্জুর করা হয়। প্রকল্পের গুণমান দীর্ঘস্থায়ী কার্যকারিতার জন্য ব্যবহৃত যন্ত্রের গুণমান এবং তার বিশ্বাসযোগ্যতা যাচাই করে নেওয়া হয়। প্রজেক্ট ডেভেলপারদের প্রকল্পে যন্ত্রপাতি ব্যবহারের ক্ষেত্রে বিভিন্ন আন্তজার্তিক ও দেশীয় গুণমানের মাপকাঠি যাচাই করে নিতে হবে। আরও তথ্যের জন্য click here