উদ্দেশ্য সোলার ফোটোভোলটাইক পদ্ধতির গ্রিড-বিচ্ছিন্ন ব্যবস্থাকে তুলে ধরা যাতে এর সাহায্যে ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী, বাণিজ্যিক ও শিল্প সংস্থার জন্য আলো ও বিদ্যুতের চাহিদা মেটানো যায়। ব্যক্তিগত/গোষ্ঠীগত/সংস্থাগত/শিল্পগত ক্ষেত্রে সৌর ব্যবস্থার কার্যকর ও উদ্ভাবনী প্রয়োগের বিষয়টি তুলে ধরে সচেতনতা তৈরি করা ও প্রদর্শনের ব্যবস্থা করা। বাজারের চাহিদার দিকে লক্ষ্য রেখে নতুন পদ্ধতি উদ্ভাবনে এবং দীর্ঘস্থায়ী ব্যবসায়িক মডেল তৈরির জন্য উৎসাহ দেওয়া। সীমাবদ্ধ শর্তের মধ্যে চাহিদাচালিত নমনীয় অবস্থার কথা মাথায় রেখে চ্যানেল পার্টনার ও সম্ভাব্য সুবিধাভোগীকে সাহায্য করা। গ্রিড-বিচ্ছিন্ন বিকেন্দ্রীকৃত সৌর ব্যবস্থার প্রয়োগকে পণ্যের পর্যায়ে নিয়ে যেতে দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন সাধন। কনসালটেন্সি সার্ভিস, সেমিনার, সিম্পোসিয়া, দক্ষতা বৃদ্ধি, সচেতনতার প্রচার, মানবসম্পদ উন্নয়ন প্রভৃতি বিষয়ে নজর দেওয়া। কেরোসিন, ডিজেল এবং যেখানে সম্ভব সেখানে কাঠের ব্যবহারের বিকল্প ব্যবস্থা করা। বিশেষ জোর দেওয়া হবে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনগুলির উপর, বিশেষ করে গ্রামীণ এলাকায় যে সব জিনিসের ব্যবহার প্রয়োজন, যেমন সৌরআলোর ব্যবস্থা, সৌরশক্তিতে জল তোলার ব্যবস্থা এবং ক্ষুদ্র/অতি ক্ষুদ্র গ্রিডের ব্যবস্থা। এ ছাড়া এলইডি, লিথিয়াম আয়ন ব্যাটারি, উচ্চক্ষমতা সম্পন্ন মডিউলের মতো নতুন প্রযুক্তির উপর জোর দেওয়া হবে। এসইসিআইকে দিয়ে দফায় দফায় ভর্তুকি বন্টনের দায়িত্ব দিতে পারে কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক। প্রকল্পের সুযোগ জওহরলাল নেহরু জাতীয় সোলার মিশনের দ্বিতীয় দফায় এই প্রকল্প গোটা দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে নিম্নলিখিত বিষয়গুলিতে জোর দেওয়া হবে-- শক্তির প্রাপ্যতা ডিজেলের পরিবর্ত ব্যবস্থা কৃষিভিত্তিক প্রয়োগকে উৎসাহ দেওয়া যেমন সৌর পাম্প পুনর্নবীকরণযোগ্য শক্তির পরিষেবা প্রদানকারী কোম্পানিকে উৎসাহ দেওয়া বাজারে নিখরচায় সৌর পণ্যগুলির লভ্যতার ব্যবস্থা করা।।