এই প্রকল্প রূপায়ণের দায়িত্ব নিম্নলিখিত শ্রেণির রূপায়ণকারী সংস্থাগুলির উপর -- রাজ্যের পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থাগুলি (স্টেট নোডাল এজেন্সিগুলি) আর্থিক প্রতিষ্ঠান/আর্থিক সংহতি করার প্রতিষ্ঠানসমূহ (যেমন নাবার্ড এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক, বাণিজ্যিক ব্যাঙ্ক, আইআরইডিএ এবং এনএইচবি) আরইএসসিও-সহ চ্যানেল পার্টনার। সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া অন্য বড় সরকারি দফতর/সরকারি সংস্থা তহবিল বিতরণের পদ্ধতি রাজ্যের পুনর্নবীকরণযোগ্য শক্তি উন্নয়ন সংস্থাগুলি এবং সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া : টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে স্টেট নোডাল এজেন্সিগুলি কর্মসূচি রূপায়ণ করবে। মন্ত্রক থেকে সৌর লন্ঠন, সোলার হোম লাইট, সোলার স্ট্রিট লাইট, সোলার পাওয়ার প্যাক/প্লান্ট এবং সোলার পাম্পের খরচের ৩০ শতাংশ ভর্তুকি দেওয়া হবে। ৫ কিলোওয়াটপিক বা তার বেশি ক্ষমতাসম্পন্ন প্রকল্পের ভর্তুকি দেওয়ার ব্যাপারটি প্রজেক্ট ভিত্তিতে স্থির করা হবে। অর্থাৎ আগে একটি প্রজেক্ট রিপোর্ট তৈরি করতে হবে। তার মধ্যে সুবিধাগ্রহণকারীর বিস্তারিত বিবরণ তুলে ধরতে হবে, থাকতে হবে আর্থিক ও প্রযুক্তি ব্যবস্থার যাবতীয় তথ্য। কী ভাবে প্রকল্পটি দেখভাল করা হবে সে সম্পর্কেও রিপোর্টে উল্লেখ করতে হবে। নাবার্ড/এসইসিআই/আরআরবি/বাণিজ্যিক ব্যাঙ্ক/আইআরইডিএ/এনএইচবি : সৌর লন্ঠন, সোলার হোম লাইট, সোলার স্ট্রিট লাইট, ক্ষুদ্র ক্ষমতার বিদ্যুৎকেন্দ্রের জন্য (৩০০ ওয়াটপিক ক্ষমতা পর্যন্ত) মন্ত্রক খরচের ৪০ শতাংশ হারে ভর্তুকি দেবে। বিদ্যুৎকেন্দ্রের ক্ষমতা ৩০০ ওয়াটপিক থেকে ১ কিলোওয়াটপিকের মধ্যে হলে খরচের ৩০ শতাংশ হারে ভর্তুকি পাওয়া যাবে। এই শ্রেণির আওতায় ভর্তুকি পেতে হলে অতি অবশ্যই ব্যাঙ্ক থেকে ঋণ নিতে হবে। শুধু তা-ই নয়, এ ক্ষেত্রে শুধু ব্যক্তিবিশেষই ভর্তুকি পাওয়ার উপযোগী বলে বিবেচিত হবেন। আরও তথ্যের জন্য Click here