সৌরশক্তির থেকে উৎপন্ন তাপকে বিভিন্ন ক্ষেত্রে বিভাগে কাজে লাগানো যায়। যেমন প্রসেস হিটিং, শুকনো করা, জল পরিশুদ্ধ করা/লবণ মুক্ত করা, জল গরম করা, স্পেস হিটিং, রেফ্রিজারেশন এবং বিদ্যুৎ/শক্তি উৎপাদন। মূলধনী ভর্তুকি পাওয়ার জন্য নিম্নলিখিত ব্যবস্থাগুলি বিবেচনা করা যেতে পারে --- (১) সৌরশক্তিতে জল গরম : ফ্ল্যাট প্লেট কালেক্টর (এফপিসি) ইভাকুয়েটেড টিউব কালেক্টর (ইটিসি) (২) সৌরশক্তিতে বাতাস গরম করা (৩) সৌর পদ্ধতিতে বাষ্প/চাপ যুক্ত গরম জল/বায়ু উৎপাদন (৪) সৌরতাপ যুক্ত রেফ্রিজারেশন/ঠান্ডা করার ব্যবস্থা (৫) সৌরতাপ যুক্ত পাওয়ার প্যাক (হাইব্রিড ও সোলার পিভি যুক্ত) (৬) সৌরশক্তি পাতনযন্ত্র প্রকল্পের মেয়াদ ৩১।৩।২০১৭ পর্যন্ত এই প্রকল্প চালু থাকবে। ভারত সরকার প্রয়োজনে প্রকল্পের মেয়াদ বাড়াতে পারে। কার্যকর করার পদ্ধতি দ্রুত ব্যবস্থাপনার মাধ্যমে বিভিন্ন এজেন্সিকে দিয়ে এই প্রকল্প কার্যকর করা হচ্ছে। এই এজেন্সিগুলি হল পুনর্নবীকরণযোগ্য শক্তি নিয়ে কর্মরত রাজ্য নোডাল এজেন্সি/দফতর, সোলার এনার্জি কর্পোরেশন অফ ইন্ডিয়া, বিভিন্ন চ্যানেল পার্টনার ও অন্যান্য সরকারি সংস্থা যেমন, সরকারি অধিগৃহীত সংস্থা/প্রতিষ্ঠান/স্থানীয় প্রশাসন/পুরসভা/রাজ্য সরকারের বিভিন্ন দফতর/এনএইচবি/ নাবার্ড/আইআরইডিএ প্রভৃতি। আর্থিক সংস্থা/মধ্যস্থতাকারী কার্বন ফিনান্স, সরকারি সহায়তা ঋণ ও অন্যান্য তহবিল থেকে পাওয়া আর্থিক সাহায্যকে সুসংহত করে এই ধরনের প্রতিষ্ঠানগুলি আর্থিক পণ্য/উপকরণের নকশা করে এবং উপভোক্তাদের কাছে তাদের সাধ্যে কুলোয় এমন খরচের মধ্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। পণ্য সরবরাহ করার জন্য উৎপাদক এবং পরিষেবা প্রদানকারীদের মধ্যে সম্পর্ক তৈরি করে এই প্রতিষ্ঠানগুলি। এই সংস্থাগুলির মধ্যে পড়ে নাবার্ড, এনএইচবি, এসইসি/আইআরইডিএ এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক প্রকল্প তৈরি করে এবং প্রতিষ্ঠানগুলিকে তহবিল প্রদান করে। এই প্রতিষ্ঠানগুলি তা উপকৃতদের মধ্যে বিলি করার ব্যবস্থা করে। কতটা পরিমাণে ব্যবসা করছে তার ভিত্তিতে প্রতিষ্ঠানগুলিকে অগ্রিম দেওয়া হয়। সূত্র : MNRE