এই প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়া হবে ব্যয়পূরণ বা রিইমবার্সমেন্টের ভিত্তিতে। বিভিন্ন চ্যানেল পার্টনারের মাধ্যমে রূপায়ণের প্রতিটি বছরে খরচ ও নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক নির্ধারিত ভর্তুকির স্তরের নিরিখে ওই সহায়তা দেওয়া হবে। স্টেট নোডাল এজেন্সি (এসএনএ) এবং অন্য সরকারি সংস্থাকে আর্থিক সহায়তার (সিএফএ-র) ৩০ শতাংশ অগ্রিম হিসাবে দেওয়া যেতে পারে। উপকৃত/ব্যবহারকারীকে শুধুমাত্র ভর্তুকির ‘কস্ট নেট’ দিতে হবে এবং ভর্তুকির টাকা রূপায়ণকারী এজেন্সিগুলিকে প্রদান করা হবে। রূপায়ণকারী এজেন্সিগুলিকে ভর্তুকির টাকা পাওয়ার জন্য নির্দিষ্ট ফর্মে যাবতীয় প্রাসঙ্গিক নথি-সহ কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকে আবেদন করতে হবে। ভর্তুকি প্রতি বছর খরচের মাপকাঠি ও ভর্তুকির পরিমাণ নির্ধারণ করা হবে। কেন্দ্রীয় নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক তার ভিত্তিতে আর্থিক সহায়তা দেবে। সাধারণ শ্রেণির রাজ্যগুলির জন্য নির্ধারিত খরচের ৩০ শতাংশ পর্যন্ত মূলধনী ভর্তুকি পাওয়া যাবে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্য, সিকিম, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডের মতো বিশেষ শ্রেণির রাজ্যের জন্য নির্ধারিত খরচের ৬০ শতাংশ পর্যন্ত মূলধনী ভর্তুকি পাওয়া যাবে। এর সঙ্গে প্রত্যন্ত দুর্গম অঞ্চলে যেমন লাক্ষাদ্বীপ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দেশের সীমান্তবর্তী জেলাসমূহে ৬০ শতাংশ পর্যন্ত ভর্তুকির ব্যবস্থা করা হবে। প্রকল্প সম্পূর্ণ হলে এসএনএ বা তৃতীয় কোনও বিশেষজ্ঞকে দিয়ে পরীক্ষা ও পরিদর্শনের পর ব্যয়পূরণ বা রিইমবার্সমেন্টের ভিত্তিতে আর্থিক সহায়তা দেওয়া হবে। তহবিল প্রদান করা প্রকল্পটি খাড়া করার জন্য বিভিন্ন কার্যনির্বাহী এজেন্সিকে এই ভাবে অর্থ প্রদান করা হয় কার্যনির্বাহী এজেন্সি কীভাবে তহবিল প্রদান করা হয় ১.স্টেট নোডাল এজেন্সি/স্টেট নোডাল ডিপার্টমেন্ট প্রজেক্ট/কর্মসূচি মোডে প্রস্তাব অনুমোদিত হওয়ার সময় ৩০ শতাংশ আর্থিক সহায়তা এবং পরিষেবা খরচ। কর্মসূচি মোডে লক্ষ্যমাত্রা নির্ধারণ করার সময় ১০ শতাংশ অগ্রিম দেওয়া যেতে পারে। প্রকল্প সফল ভাবে রূপায়িত হওয়া এবং পরীক্ষিত হওয়ার পর ৭০ শতাংশ বরাদ্দ ছাড়া হবে। এর জন্য অগ্রিম অর্থের ইউটিলাইজেশন সার্টফিকেট জমা দিতে হবে। ২। সরকারি প্রকল্পের জন্য অন্য সরকারি এজেন্সি এবং এসইসিআই। প্রজেক্ট/কর্মসূচি মোডে প্রস্তাব অনুমোদিত হওয়ার সময় ৩০ শতাংশ আর্থিক সহায়তা এবং পরিষেবা খরচ। প্রকল্প সফল ভাবে রূপায়িত হওয়া এবং পরীক্ষিত হওয়ার পর ৭০ শতাংশ বরাদ্দ ছাড়া হবে। ৩। চ্যানেল পার্টনার এবং অক্ষয় উর্জা দোকান সফল বণ্টন/বিক্রি, লক্ষ্যমাত্রা পুরণ/প্রকল্পের সফল রূপায়ণ এবং তার পর এসএনএ বা তৃতীয় পক্ষকে দিয়ে পরীক্ষা ও পরিদর্শনের পর ব্যয়পূরণের ভিত্তিতে আর্থিক সহায়তা দেওয়া হবে। সূত্র : এমএনআরই। আরও তথ্যের জন্য click here