১৯৮১-৮২ সালে জৈবগ্যাস উন্নয়নের প্রকল্প হিসাবে এই কর্মসূচি শুরু হয়। উদ্দেশ্য পারিবারিক জৈবগ্যাস প্লান্টের মাধ্যমে রান্নার জন্য জ্বালানি এবং গ্রামীণ পরিবারগুলির জন্য জৈব সারের ব্যবস্থা করা। গ্রামীণ মহিলাদের একঘেয়ে পরিশ্রমের হাত থেকে উদ্ধার করা এবং জঙ্গলের সম্পদের উপর চাপ কমানো ও সামাজিক সুবিধা বাড়ানো। জৈবগ্যাস প্লান্টের সঙ্গে শৌচাগারের সংযোগ ঘটিয়ে গ্রামে শৌচব্যবস্থার উন্নতি করা। উপাদান দেশে তৈরি জৈবগ্যাস প্লান্টকেই তুলে ধরা হয়। শুধুমাত্র এই প্রকল্প রূপায়ণের জন্য রাজ্যে রাজ্যে নোডাল এজেন্সি ও নোডাল ডিপার্টমেন্ট আছে। এ ছাড়া মুম্বইয়ের খাদি ও গ্রামোদ্যোগ কমিশন, আনন্দের (গুজরাত) জাতীয় ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এবং জাতীয় ও আঞ্চলিক স্তরের বিভিন্ন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এই প্রকল্প রূপায়ণের কাজে জড়িয়ে রয়েছে। ব্যাপৃত। প্রকল্পে নানা ধরনের আর্থিক সাহায্যের ব্যবস্থা রয়েছে, যেমন ব্যবহারকারীদের কেন্দ্রীয় ভর্তুকি, উদ্যোগীদের টার্ন কি জব ফি দেওয়া, রাজ্যের নোডাল দফতর/এজেন্সিকে পরিষেবার জন্য অর্থ প্রদান এবং প্রশিক্ষণ ও প্রচারের জন্য সহায়তা দেওয়া। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচিকে সহায়তা করা হয়। ন’টি বড় রাজ্যে জৈবগ্যাস উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এরা রাজ্য স্তরের নোডাল দফতর ও এজেন্সিকে প্রশিক্ষণের ব্যাপারে সাহায্য করে। কৃষির ভিত্তিতে যে সব অঞ্চলের অগ্রাধিকার রয়েছে সেখানে জৈবগ্যাস প্লান্ট তৈরি করার জন্য বাণিজ্যিক ও সমবায় ব্যাঙ্কগুলি ঋণ দেয়। নাবার্ড ব্যাঙ্কগুলিকে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় পুনর্বিনিয়োগের অর্থ প্রদান করে। পারিবারিক জৈবগ্যাস সার প্লান্টের অনুমোদিত মডেল ১। প্রি-ফ্যাব্রিকেটেড মডেল জৈব গ্যাস প্লান্ট প্রি-ফ্যাব্রিকেটেড রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট (আরসিসি) স্থায়ী গম্বুজ মডেল প্রি-ফ্যাব্রিকেটেড আরসিসি ডাইজেস্টর কেভিআইসি মডেল পরিবারের উপযোগী জৈবগ্যাস প্লান্ট প্রি-ফ্যাব্রিকেটেড উচ্চ ঘনত্বের পলিইথিলিন (এইচডিপিই) দ্রব্যভিত্তিক সম্পূর্ণ দীনবন্ধু মডেল জৈব গ্যাস প্লান্ট প্রি-ফ্যাব্রিকেটেড বায়েটেক মেক ফাইবার গ্লাস রিইনফোর্সড প্লাস্টিক (এফআরপি) জৈবগ্যাস প্লান্ট প্রি-ফ্যাব্রিকেটেড এইচডিপিই দ্রব্যভিত্তিক কেভিআইসি ধরনের গম্বুজযুক্ত ভাসমান জৈবগ্যাস প্লান্ট। শক্তি সুরভি এফআরপিভিত্তিক গম্বুজযুক্ত কেভিআইসি নকসার প্রি-ফ্যাব্রিকেটেড বহনযোগ্য মডেল ভাসমান জৈবগ্যাস প্লান্ট। যেটি তৈরি করেছে বিবেকানন্দ কেন্দ্র,কন্যাকুমারী। সিনটেক্স নির্মিত প্লাস্টিকের গম্বুজযুক্ত কেভিআইসি ধরনের ভাসমান জৈবগ্যাস প্লান্ট। যেটি নির্মাণ করেছে সিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কালোল, গুজরাত। ২। গম্বুজ ধরনের ভাসমান জৈবগ্যাস প্লান্ট কেভিআইসি ভাসমান ধাতব গম্বুজের জৈব গ্যাস প্লান্ট ফেরো সিমেন্ট ডাইজেস্টর ও এফআরপি গ্যাস হোল্ডারযুক্ত কেভিআইসি ধরনের প্লান্ট। প্রগতি মডেলের জৈবগ্যাস প্লান্ট ৩। ব্যাগের ধরনের জৈবগ্যাস প্লান্ট (ফ্লেক্সি মডেল) ৪। স্থায়ী গম্বুজযুক্ত জৈব গ্যাস প্লান্ট : ইটের কাঠামো যুক্ত দীনবন্ধু মডেল ইন-সিটু প্রযুক্তিভিত্তিক দীনবন্ধু ফেরোসমেন্ট মডেল । পরিবারের উপযোগী দীনবন্ধু মডেলের প্রি ফ্যাব্রিকেটেড এইচডিপিই দ্রব্য ভিত্তিক প্রিফ্যাব্রিকেটেড গম্বুজ যুক্ত প্লান্ট সলিড স্টেট দীনবন্ধু নকশাভিত্তিক স্থায়ী গম্বুজযুক্ত জৈবগ্যাস প্লান্ট। এটি তৈরি করেছে আইসিএআর।