শব্দ দূষণ বন্ধ করুন টিভি এবং মিউজিক সিস্টেমের ভল্যুম আস্তে করে দিন। ঘন ঘন অযথা গাড়ির হর্ন বাজাবেন না। লাউডস্পিকারের ব্যবহার করতে নিষেধ করুন। বিয়ে বাড়ির শোভাযাত্রায় ব্যান্ড বাজানো, পটকা ফাটানো বন্ধ করুন। সবাইকে শব্দ দূষণ সংক্রান্ত আইন মেনে চলার কথা বলুন। বায়ু দূষণ রোধ করুন বাড়ি, কারখানা, গাড়ি থেকে ধোঁয়া নিঃসরণ কম করার চেষ্টা করুন। আতসবাজি ব্যবহার করবেন না। জঞ্জাল ডাস্টবিনে ফেলুন, পোড়াবেন না। থুতু ফেলার জন্য আলাদা জায়গা বা সব সময় জল দিয়ে ধুয়ে দেওয়া যায় এমন জায়গা ব্যবহার করুন। সবাইকে বায়ু দূষণ সংক্রান্ত সমস্ত আইন মেনে চলার কথা বলুন। জল দূষণ রোধ করুন গোষ্ঠীর জলের উৎস কল, কুয়ো বা অন্য কোনও জলাধারের কাছে জঞ্জাল ফেলবেন না। সাধারণের ব্যবহার্য জলের পাইপে ফুটো করবেন না। কেবলমাত্র অনুমোদিত জায়গায় প্রতিমা বিসর্জন দিন। সবাইকে জল দূষণ সংক্রান্ত সমস্ত আইন মেনে চলার কথা বলুন। রাসায়নিক দূষণ রোধ করুন রাসায়নিক সারের বদলে জৈব সার ব্যবহার করুন। পলিথিনের বদলে কাগজ ব্যবহার করুন। পলিয়েস্টারের বদলে সুতি ও পাট ব্যবহার করুন। ঠিক ভাবে পলিথিনের ব্যাগ নষ্ট করার ব্যবস্থা করুন। আরও গাছ এবং উদ্ভিদ লাগান। রাসায়নিক পদার্থ জনিত দূষণ সংক্রান্ত সমস্ত আইন সবাইকে মেনে চলার কথা বলুন। ইলেকট্রনিক দূষণ গোটা পৃথিবীতে ইলেকট্রনিক দূষণ ভয়াবহ মাত্রা ধারণ করেছে। ফেলে দেওয়া বা ব্যবহার করা ডিজিটাল বা ইলেকট্রনিক্স পদার্থ থেকে বেশ ভালমাত্রায় দূষণ ছড়ায়। অনেক সময় এই দূষণের ফলে ভাইরাস ইনফেকশান হয়। যা থেকে নতুন কম্পিউটার বা ডিজিটাল গেজেটকে বাঁচানো বিরাট চ্যালেঞ্জ। এর হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন কোম্পানি এ ধরনের দূষিত বর্জ্য ফেলে দেওয়ার জন্য অন্য কোনও কোম্পানিকে নিয়োগ করে থাকে। ভারতে শুধুমাত্র ডিজিটাল দূষণ রোধ করার জন্য কয়েকটি কোম্পানি কাজ করছে। দেখা গিয়েছে,মুম্বাই,বেঙ্গালুরুর পরেই সবচেয়ে বেশি ইলেকট্রনিক দূষণ হয় কলকাতায়।তবে আশার কথা এই দূষণ সম্পর্কে সচেতনতা ক্রমশ বাড়ছে। সুত্রঃ http://cpcb.nic.in/