ভেজাল মেশানোর ফলে ক্রেতারা সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। গুণমান সম্পর্কে সচেতন প্রতিটি ক্রেতা তাঁর কেনা পণ্যের গুণমান সম্পর্কে আশ্বস্ত হওয়ার সম্পূর্ণ অধিকার আছে এবং তিনি যদি ইচ্ছা করেন তা হলে জিনিসের গুণমান যাচাই করে নিতে পারেন। মোটর স্পিরিট (পেট্রোল)/হাই স্পিড ডিজেলের (এইচএসডি) খুচরো বিক্রয় কেন্দ্রেই কিছু সহজ অথচ গুরুত্বপূর্ণ পরীক্ষানিরীক্ষা করা যায়। মোটর স্পিরিটের (পেট্রোল) জন্য ফিল্টার পেপার পরীক্ষা নোজলের মুখটি পরিষ্কার করুন যাতে কোনও ময়লা, নোংরা না থাকে। এ বার নোজল থেকে এক ফোঁটা পেট্রোল ফিল্টার পেপারের উপর ফেলুন। দু’মিনিট ধরে ওই এক ফোঁটা পেট্রোল ফিল্টার পেপার থেকে উবে যেতে দিন। পেট্রোল উবে গেলে ফিল্টার পেপারে কোনও দাগ না থাকার কথা। যদি পেপারের উপর কোনও গোলাপি রঙের ছাপ থাকে তা হলে বুঝতে হবে এটি কোনও দাগ নয়, বরং পেট্রোলের রঙ। ক্রেতারা চাইলে খুচরো বিক্রেতারা ফিল্টার পেপার সরবরাহ করতে বাধ্য। ঘনত্ব পরীক্ষা এটি পেট্রোল এবং হাই স্পিড ডিজেল, দুইয়েরই জন্য খুব সহজ পরীক্ষা। এর জন্য পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে। পদার্থটি একটি কাচের জারে নেওয়া হয় এবং খুচরো বিক্রেতার কাছ থেকে সংগ্রহ করে একটি হাইড্রোমিটার তাতে ডুবিয়ে দেওয়া হয়। পেট্রোল ও হাই স্পিড ডিজেলের জন্য আলাদা আলাদা হাইড্রোমিটার থাকে। জারটির কাচ যাতে না ছোঁয়, এ ভাবে একটি একটি থার্মোমিটারও জারের মধ্যে ডোবানো হয়। থার্মোমিটার ও হাইড্রোমিটারের রিডিং নেওয়া হয়। এর পর কনভার্সন চার্ট অনুযায়ী ১৫ ডিগ্রি সেলসিয়াসে কত ঘনত্ব হওয়া উচিত তা হিসাব করা হয় এবং রেফারেন্স ঘনত্বের সঙ্গে তা তুলনা করা হয়। রেফারেন্স ঘনত্ব সংক্রান্ত তালিকা ডিলারের কাছে থাকার কথা। যদি প্রাপ্ত ঘণত্ব এবং তালিকায় থাকা ঘনত্বের মধ্যে ০.০০৩০ ফারাক থাকে তা হলে বুঝতে হবে পদার্থের ঘনত্ব ঠিকই আছে। তার চেয়ে বেশি হলে বুঝতে হবে ভেজাল মেশানো হয়েছে। জল মেশানো আছে কিনা বোঝার উপায় পেট্রোল ও হাই স্পিড ডিজেল-উভয় ক্ষেত্রেই একটি ডোবানো রড ও জল সংগ্রাহক পেস্টের সাহায্যে এই পরীক্ষা করা যায়। দু’টিই খুচরো বিক্রেতার কাছে থাকার কথা। লুব্রিক্যান্ট ব্যবহারের ক্ষেত্রে ক্রেতা অতি অবশ্যই কন্টেনারের সিলটি দেখে নেবেন। কোন তারিখে তৈরি করা হয়েছে, প্রস্তুতকারকের নাম দেখে নেবেন। দু-তিন চাকা গাড়ির জন্য খুচরো বিক্রেতার কাছে ২-টি ডিসপেনসার/২-টি মিক্স ডিসপেনসিং ইউনিট পাওয়া যায়। নষ্ট করা যায় না এমন ২-টি পাউচও রাখেন তাঁরা। সূত্র : Central Pollution Control Board