ভূমিকা চেক ড্যাম, সিমেন্ট প্লাগ, নালা বাঁধ বহুদিনের পুরনো কারিগরী বিদ্যার বহিঃপ্রকাশ। অতীতকালের শহরগুলিতেও এই ধরনের বাঁধ প্রয়োগ করে বৃষ্টির জল,বন্যার জলকে নিয়ন্ত্রণ করা হত। একই সঙ্গে সেগুলি সংরক্ষণ করারও ব্যবস্থা করা হত। হরপ্পা,মহেঞ্জদরো সভ্যতায় এ ধরনের বাঁধ নির্মাণ সংক্রান্ত কিছু নমুনা মিলেছে। তবে আধুনিককালে যে ধরনের বাঁধ তৈরি হয় তার সঙ্গে হুবহু মিল পাওয়া দুষ্কর। আধুনিককালের এ ধরনের ড্যাম বা বাঁধগুলি অনেক আধুনিক টেকনোলজির প্রয়োগে এবং ভাবনাচিন্তা করে বানানো হচ্ছে। তবে ড্যাম নির্মাণের সময় মাথায় রাখতে হবে নিকাশী ব্যবস্থার কোনও সঙ্কট যেন তৈরি না হয়। সে ব্যাপারে আগাম ভাবনাচিন্তা করে তবেই এগনে উচিত। চেক ড্যাম ছোট স্রোতধারা বরাবর নির্মিত হয়। তবে জমির ঢাল মোটামুটি থাকা দরকার। সংগৃহীত জল যাতে খুব অল্প সময়ে রিচার্জ করা যায় তার জন্য এখানকার মাটি সুভেদ্য এবং সহজেই ক্ষয়ে যায় এমন হওয়া চাই। এখানে যে জল সংরক্ষিত করা হয় তা ধারাস্রোত থেকে প্রাপ্ত। এর উচ্চতা থাকে সাধারণত দু মিটারের কম। বাঁধের গা দিয়ে অতিরিক্ত জল বয়ে যেতে দেওয়া হয়। অতিরিক্ত জল যাতে ছড়িয়ে যেতে না পারে তার জন্য ধারাস্রোতের নীচের দিকে মাঝেমাঝেই জল আটকানোর ব্যবস্থা করা হয়। জলস্রোতকে সর্বাধিক কাজে লাগানোর জন্য আঞ্চলিক ভাবে অনেকগুলি চেক ড্যাম তৈরি করা যেতে পারে। যাতে আঞ্চলিক ভাবে রিচার্জ করার সুবিধা গড়ে তোলা যায়। মাটি ভর্তি সিমেন্টের ব্যাগকে দেওয়াল হিসাবে ব্যবহার করা যায়। এগুলি ছোট নালার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। নালার মধ্যে কোনও কোনও জায়গায় ট্রেঞ্চ খোঁড়া হয় এবং তার দু’দিকে অ্যাসবেস্টসের চাদরের সারি বসিয়ে দেওয়া হয়। সারির মাঝখানের জায়গা মাটি দিয়ে ভর্তি করা থাকে। এ ভাবে কম খরচের চেক ড্যাম নির্মাণ করা হয়। ধারাস্রোতের উপরের দিকে মাটি ভর্তি সিমেন্ট ব্যাগ দিয়ে ঢাল করা যেতে পারে যাতে কাঠামোর স্থায়িত্বপ্রদান সম্ভব হয়। সুত্রঃ PIB,GoI