ডাগওয়েল রিচার্জ পরিত্যক্ত বা চালু কুয়োকে এই কাজে ব্যবহার করা যেতে পারে। তবে রিচার্জ কাঠামো হিসাবে ব্যবহারের আগে এগুলিকে পরিষ্কার করে মাটি তুলে ফেলতে হবে। রিচার্জ জলকে পলিমুক্ত করার কক্ষ থেকে পাইপের সাহায্যে এর মধ্যে নিয়ে আসা হয়। পাইপলাইনটি একেবারে কুয়োর নীচে পর্যন্ত পৌঁছয় অথবা জলস্তরের নীচে রাখা হয় যাতে জল ছড়িয়ে পড়তে না পারে অথবা জলস্তরে বাতাসের বুদবুদ যাতে তৈরি না হয়। রিচার্জ করার উপযোগী জলকে পলিমুক্ত হতে হবে। পলি সরিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। জলটিকে একটি পলিমুক্ত ফিল্টারযুক্ত চেম্বারে গোড়ায় সংরক্ষণ করতে হবে। সেখান থেকে রিচার্জ করা হবে। ব্যাকটেরিয়া সংক্রমণ রুখতে মাঝে মাঝেই ক্লোরিন প্রয়োগ করতে হবে। গ্রাউন্ড ওয়াটার ড্যাম বা সাব-সারফেস ডাইক সাব সারফেস ডাইক বা ভূগর্ভের বাঁধ স্রোতের আড়াআড়ি অবস্থিত বাঁধ যেটি জলের ধারাকে বাধা দেয় ও মাটির স্তরের নীচে জল সংরক্ষণের ব্যবস্থা করে। এটি করার সময় দেখতে হবে যাতে জল বাঁধের উপরিস্থলে পড়ে তা না হলে বাঁধটি জলে পরিপূর্ণ হয়ে উপচে পড়ার সম্ভাবনা রয়েছে। এই ধরনের বাঁধ করার ক্ষেত্রে উপত্যকাটি বিস্তৃত হতে হবে। নরম উপরিস্তর থাকতে হবে এবং জল পড়ার পথটি সরু হতে হবে। উপযুক্ত জায়গা বেছে নেওয়ার পর স্রোতের প্রস্থ বরাবর ১-২ মিটার চওড়া গর্ত খুঁড়তে হবে। সেই গর্ত মাটির অভেদ্য স্তর পর্যন্ত পৌঁছবে। গর্তটি কাদা, ইট/কংক্রিট দিয়ে ভর্তি করতে হবে। এটি মাটির স্তরের ০.৫ মিটার নীচে পর্যন্ত রাখতে হবে। ডাইকের মুখটি সুরক্ষিত রাখার জন্য ৩০০০ পিএসআই শক্তি সম্পন্ন পিভিসি চাদর (৪০০ থেকে ৬০০ গেজের) বা কম ঘনত্বের পলিথিনের চাদর (২০০ গেজের) দিয়ে উপরটি ঢাকা দেওয়া যেতে পারে। যে হেতু জলটি রাখা হয় জলাধারে ফলে আশপাশের জমিতে জল ঢোকার সম্ভাবনা কমে। রিজার্ভারের উপরের জমি ড্যাম তৈরি হয়ে যাওয়ার পরও ব্যবহার করা যায়। রিজার্ভার থেকে জল বাষ্পীভূত হয় না। শুধু তা-ই নয়, রিজার্ভারের মধ্যে পলি পড়ার সম্ভাবনাও কম। বাঁধ পড়ে যাওয়ার মতো ঘটনা এই ধরনের জলাধারের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা নেই। সুত্রঃ PIB,GoI