এটি সব চেয়ে দক্ষ এবং কম খরচে ব্যবহারযোগ্য প্রযুক্তি। অনাবদ্ধ জলের ক্ষেত্রে, যেখানে মাটির স্তর ভেদ করে জল গভীরে প্রবেশ করার ক্ষেত্রে বাধা রয়েছে সেখানে খুবই কার্যকর ভাবে এর ব্যবহার করা সম্ভব। যদি উপরিস্তর তেমন সুবিধাজনক না হয় তা হলে এ ধরনের শ্যাফ্ট নির্মাণ করতে গেলে মাটি কাটতে হয়। এ ধরনের শ্যাফ্টের ব্যাস ২ মিটারের মতো। মাটির যে স্তরটি তুলনায় ভেদ্য, জল মাটির গভীরে পাঠাতে পারে, সেই জায়গা পর্যন্ত শ্যাফ্টটি পৌঁছয়। এটিকে ভূগর্ভস্থ জল ছুঁতেই হবে এমন কোনও কথা নেই। স্তর ছুঁতে হবে এমন কোনও ব্যাপার নেই। আনলাইনড শ্যাফ্টটিকে প্রথমে বোল্ডার/পাথর দিয়ে, পরে নুড়ি/মোটা দানার বালি দিয়ে ভর্তি করতে হবে। লাইনড শ্যাফ্টের ক্ষেত্রে যে জল রিচার্জ করা হবে তা ছোট কন্ডাক্টর পাইপযোগে পাঠানো হয়। কন্ডাক্টর পাইপটি ফিল্টার প্যাক পর্যন্ত যায়। গ্রামের পুকুরের ক্ষেত্রে যেখানে অগভীর মাটির স্তর জলকে জলাধারে পৌঁছনোর ব্যাপারে বাধা সৃষ্টি করে সেখানে জল রিচার্জ করার এ ধরনের প্রযুক্তি খুবই উপযুক্ত। দেখা গিয়েছে, বর্ষার সময় গ্রামের পুকুর পরিপূর্ণ হয়ে যায় কিন্তু পলির দরুন জল সে ভাবে ভূগর্ভে প্রবেশের সুযোগ পায় না। যে কারণে আশপাশের টিউবওয়েল বা পাতকুয়ো শুকনো হয়ে যায়। পুকুরের জলও বাষ্পীভূত হয়ে যায় ফলে গ্রামের লোক সেই জল ঠিকমতো ব্যবহার করতে পারেন না। পুকুরে রিচার্জ শ্যাফ্ট বসিয়ে অতিরিক্ত জলকে মাটির নীচে পৌঁছনোর ব্যবস্থা করা যায়। রিচার্জ শ্যাফ্টগুলি ০.৫ থেকে ৩ মিটার পর্যন্ত ব্যাসের এবং ১০ থেকে ১৫ মিটার পর্যন্ত গভীর হয়। কত পরিমাণ জল পাওয়া যাবে তার উপর নির্ভর করে এর ব্যাস ও গভীরতা ঠিক হয়। শ্যাফ্টটির উপর দিক ট্যাঙ্কের তলের উপরে থাকবে। উপরের দিকে ১ থেকে ২ মিটার গভীর পর্যন্ত ইটের ইমারতি কাজ করা হয় যাতে কাঠামোটি ঠিকমতো স্থায়ী হয়। এই প্রযুক্তির সাহায্যে গ্রামের পুকুরের ৫০ শতাংশ পর্যন্ত জমা হওয়া জল ভূগর্ভে রিচার্জ করা সম্ভব হয়। বাকি জল গ্রামবাসীরা নিত্যনৈমিত্তিক কাজে ব্যবহার করতে পারেন। সুত্রঃ PIB,GoI