বৃষ্টির জল সংরক্ষণ শুরু করার আগে স্কুল সম্পর্কে তথ্য নেওয়া দরকার। জানা দরকার কোন স্কুলে জলের অভাব রয়েছে, গ্রামের জলের উৎসের কী অবস্থা, স্কুলের যে ছাদে বৃষ্টির জল সংরক্ষণ ব্যবস্থা বসানো হবে তার পরিমাপ কত এবং গ্রামের মাটির কী অবস্থা ইত্যাদি। বৃষ্টির জল সংরক্ষণের জন্য ভূগর্ভস্থ ট্যাঙ্ক তৈরি করার কারণ বৃষ্টির পরবর্তী মরশুম আসার আগে পর্যন্ত একমাত্র চুন বা স্থানীয় দ্রব্যে নির্মিত ভূগর্ভস্থ জলের ট্যাঙ্কেই ধরে রাখা বৃষ্টির জলকে পরিস্রুত অবস্থায় রাখা যায়। এটি একটি স্বাভাবিক জল সংরক্ষণ ব্যবস্থা। এর মাধ্যমে শীতকালে গরম জল আর গরম কালে ঠান্ডা জল পাওয়া সম্ভব। ভূগর্ভস্থ ট্যাঙ্ক অনেক বেশি টেকসই এবং মাটির উপরে থাকা ট্যাঙ্কগুলির মতো তেমন রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না। ট্যাঙ্কের অবস্থিতি ট্যাঙ্কটি মূল বাড়ির কাছে থাকবে। ছাত্রছাত্রীরা যাতে সহজেই সেখানে যেতে পারে সেটা দেখতে হবে। এলাকার উপর নির্ভর করছে ট্যাঙ্ক থেকে বাড়ির দূরত্ব কতটা হবে। শক্ত মাটি হলে ৩ থেকে ৫ ফুট ও নরম মাটি হলে অন্তত ১০ ফুট দূরত্বে ট্যাঙ্ক নির্মাণ করা যায়। কম পাইপ ব্যবহার করতে হবে যাতে বেশি ব্লকেজ না হয়। বেশির ভাগ ক্ষেত্রে ছাদ থেকে ট্যাঙ্ক সংযোগকারী পাইপটি যেন মোটা থাকে (কমপক্ষে ৪ ইঞ্চি ব্যাসের)। যদি মাটি কঠিন হয় তা হলে খুব বেশি খোঁড়ার দরকার নেই। ট্যাঙ্কটি মাটির তল থেকে এক তৃতীয়াংশ উপরে এবং দুই তৃতীয়াংশ তলায় থাকতে পারে। ট্যাঙ্ক তৈরির উপাদান স্থানীয় ইমারতি দ্রব্য (ইট/পাথর) চুন/সিমেন্ট জল আটকানোর পাউডার (জিপসাম) বালি ছাদ তৈরির সামগ্রী (ফেরো সিমেন্ট/বালিপাথরের স্ল্যাব) -- এটা এলাকার প্রকৃতির উপর অনেকটা নির্ভর করছে। ট্যাঙ্কের আকার মাটির প্রকৃতির উপর ট্যাঙ্কের আকার নির্ভর করছে। মূলত এগুলি আয়তাকার বা চোঙাকৃতি হয়। কঠিন পাথুরে এলাকায় আয়তাকার ট্যাঙ্ক নির্মাণই ভালো। এর পদ্ধতি খুব সহজ : একটি গর্ত করুন এবং সেটির উপর স্থানীয় পাথর দিয়ে ছাদ তৈরি করে ঢাকা দিন। ট্যাঙ্কটির ছাদে শীতকালে ক্লাস নেওয়া যেতে পারে বা স্কুলের কোনও অনুষ্ঠানে সেটি মঞ্চ হিসাবে ব্যবহার করা যেতে পারে। মরুভূমি অঞ্চলে চোঙাকৃতি ট্যাঙ্ক নির্মাণ করা হয়। কম খরচের জলের ট্যাঙ্ক তৈরির চিরায়ত পদ্ধতিটি থর মরুভূমি অঞ্চলের গ্রামের বাসিন্দাদের জানা আছে। অবিশ্বাস্য হলেও সত্য যে স্থানীয় গ্রামের রাজমিস্ত্রিরা এবং কারিগররা ১০০ মিটার পর্যন্ত গভীর পর্যন্ত কুয়ো ও চোঙাকৃতি ট্যাঙ্ক তৈরি করতে সক্ষম। স্থানীয় ভাবে প্রাপ্ত দ্রব্য দিয়ে তারা এই অসম্ভবকে সম্ভব করে। প্রশিক্ষণপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়ারের পক্ষেও এ কাজ বেশ কষ্টসাধ্য। সুত্রঃ PIB,GoI