গেরস্থালির কাজে আমরা অনেক সময়েই প্রচুর জল নষ্ট করি। একটু সতর্ক থাকলে এবং কিছু পরামর্শ মানলে আমরা জল অপচয় অনেকটাই কমাতে পারি। বাড়িতে জলের অপচয় বন্ধে কিছু পরামর্শ খাদ্যের ভুক্তাবশিষ্ট আবর্জনা হিসেবে ছড়িয়ে ছিটিয়ে না ফেলে কমপোস্ট স্তূপের আকারে ফেলা অধিক কার্যকর। হাত দিয়ে বাসনপত্র ধোওয়ার সময় কম জলের ব্যবহার করার দিকে নজর দিতে হবে। অযথা টয়লেটে ফ্ল্যাশ করা এড়ানো উচিত। লন বা বাগান জাতীয় জায়গায় জল দেওয়ার সময় পরিশ্রুত জলের বদলে ব্যবহৃত জল কাজে লাগানো উচিত। এর ফলে মাটিতে জলের রিচার্জিংয়েরও সুযোগ থাকবে। লনে ভোরে জল দেওয়া উচিত। এই সময় তাপমাত্রা এবং বায়ুর গতি সবচেয়ে কম থাকে ফলে জলের বাষ্পীভবনও কম হয়। খারাপ বা ফুটো হয়ে যাওয়া জলের লাইন দ্রুত পাল্টে ফেলতে হবে। বাগান করার সময় স্থানীয় লতাগুল্ম এবং গাছ লাগানো উচিত। এ ক্ষেত্রে জল অনেক কম লাগে। বৃষ্টির জল সংরক্ষণ করা এবং তা দৈনন্দিন ব্যবহারের জন্য কাজে লাগানো এবং মাটিতে নিয়মিত জল রিচার্জ করা দরকার। এর ফলে পুরসভার সরবারহ করা জলের উপর নির্ভরশীলতা কমে এবং জল সংরক্ষণেরও ব্যবস্থা হয়।