বর্তমানে আমরা বাড়িতে যে ধরনের ল্যাম্প বা বাল্ব ব্যবহার করে থাকি তাতে ৮০ শতাংশ বিদ্যুৎ অপচয় হয়। নিম্নলিখিত পরামর্শ মানলে অনেকটা শক্তিই বাঁচানো যায়— প্রয়োজন না থাকলে আলো পাখা নিভিয়ে দিন। বাল্ব এবং টিউবলাইটের গায়ে জমে থাকা ধুলো নিয়মিত পরিষ্কার করুন। সব সময় আইএসআই ছাপ মারা বৈদ্যুতিন সামগ্রী ব্যবহার করবেন এমন জায়গায় বাল্ব এবং টিউবলাইট বসান যাতে আলো ব্যবহারের ক্ষেত্রে কোনও বাধা না থাকে। বিদ্যুৎ সংরক্ষণের জন্য সিএফএল বা এলইডি আলো ব্যবহার করুন। এ ধরনের বাল্বগুলি সাধারণ বাল্ব বা টিউবলাইটের তুলনায় অনেক কম বিদ্যুৎ খরচ করে সমমাত্রার আলো দেয়। জানলায় খোলামেলা, হাল্কা রঙের পর্দা ব্যবহার করুন, এতে দিনের বেলায় ঘরে পর্যাপ্ত আলো ঢুকবে। চিরাচরিত টিউবলাইটের বদলে টি-৫ বাল্ব ব্যবহার করা যেতে পারে।