কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট লাইট বা সিএফএল ব্যবহারের সুবিধা। সিএফএল বাল্ব বিদ্যুৎ খরচ বাঁচায় কারণ এতে কম বিদ্যুৎ লাগে। এগুলি জ্বলার সময় খুব গরমও হয় না। চিরাচরিত বাল্বের তুলনায় সিএফএল বাল্ব ৫ গুণ বেশি আলোকিত করে। সাধারণ বাল্বের তুলনায় সিএফএল বাল্ব ৮ গুণ বেশি সময় জ্বলতে পারে। ৬০ ওয়াটের সাধারণ বাল্বের তুলনায় ১৫ ওয়াটের সিএফএল বাল্ব জ্বালালে প্রতি ঘণ্টায় ৪৫ ওয়াট বিদ্যুৎ সাশ্রয় হয়। এর ফলে প্রতি মাসে ১১ ইউনিট বিদ্যুৎ বাঁচানো। এতে খরচও কমে। সিএফএল বাল্বের আয়ু ৫ থেকে ৮ মাস। লাইট এমইটিং ডায়োড বা এলইডি ব্যবহারের সুবিধা। চিরাচরিত বাল্বের মতো এতে কোনও ফিলামেন্ট নেই। চিরাচরিত বাল্বে বিদ্যুৎ শক্তি ফিলামেন্টকে উত্তপ্ত করলে আলো নির্গত হয়। এলইডিতে একটি সেমিকন্ডাক্টর বা ডায়োডের মধ্যে ইলেকট্রন চলাচল শুরু হলে আলো নির্গত হয়। এখানে বিদ্যুৎ শক্তি সরাসরি আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এর জন্য কোনও তাপশক্তির প্রয়োজন পড়ছে না। যে কারণে বিদ্যুতের প্রয়োজন হচ্ছে অনেক কম। তাপ শক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ বেঁচে যাচ্ছে। একটি এলইডি লাইট ৩ থেকে ৫ বছর অবধি চলে। দীর্ঘ আয়ুস্কালের ফলে সংরক্ষণ, মোরামতির খরচ অনেকটাই কম। অনেকটা ‘লাগাও এবং ভুলে যাও’ মনোভাব নিয়ে এই আলো ব্যবহার করা যেতে পারে।