খালি সিলিন্ডার সংযোগবিহীন করা। রান্নাঘর ও পার্শ্ববর্তী ঘরের জ্বলতে থাকা প্রদীপ, মোমবাতি, ধুপকাঠি নিভিয়ে ফেলুন। স্টোভের সব সুইচ বন্ধ করুন। সিলিন্ডারের রেগুলেটারটি মুঠোর মধ্যে ধরুন এবং বুশটি (কালো রঙের প্লাস্টিকের লক করার রিঙ) উপর দিকে টানুন যাতে রেগুলেটরটি খুলে যায়। এর ফলে রেগুলেটরটি সিলিন্ডার থেকে আলাদা হয়ে যাবে। প্লাস্টিক সেফটি ক্যাপটি সিলিন্ডারের ভাল্ভের উপর বসান। ক্যাপটির উপর চাপ দিন যতক্ষণ না স্পষ্ট ‘ক্লিক’ শব্দ শুনতে পাচ্ছেন। এ বার খালি সিলিন্ডারটি সরিয়ে নেওয়া যেতে পারে।