শক্তি অপচয় হয় না এমন চুল্লি ব্যবহার করুন। রান্না করার সময় বাসনের ঢাকনা ব্যবহার করুন। রান্নার আগে আনাজ বা মাছ-মাংস জলে ভিজিয়ে রাখুন। মশলাপাতি শুকনো অবস্থায় গ্রাইন্ডার বা মিক্সারে গুঁড়ো করলে সময় কম লাগে। ভিজে মশলার ক্ষেত্রে সময় লাগে বেশি। চিরাচরিত গ্যাস স্টোভ বা বৈদ্যুতিন চুল্লির চেয়ে মাইক্রোওভেনে রান্না করলে ৫০ শতাংশ কম শক্তি খরচ হয়। রান্না প্রস্তুত হওয়ার অনেকটা আগে ইলেকট্রিক স্টোভ নিভিয়ে দেওয়া যেতে পারে। রান্নার সময় চ্যাপ্টা প্যান ব্যবহার করলে তাপ শক্তি অনেকটা কম সময়ে সর্বত্র ছড়িয়ে পড়ে। এর ফলে তাড়াতাড়ি তেল গরম হয়। যত বেশি সম্ভব প্রেসার কুকার ব্যবহার করুন। সবজি, দুধ, মাংস প্রভৃতি খাদ্যদ্রব্য ফ্রিজ থেকে বের করে ঘরের উষ্ণতায় নিয়ে এসে তবেই গরম করুন বা রান্না করুন।