শক্তি ব্যবহারের ব্যাপারে পরিবহণ একটি বড় ভূমিকা পালন করে। কী করে পরিবহণে শক্তির ব্যবহার কমানো যায় সে সম্পর্কে কিছু পরামর্শ দেওয়া হল পরিবহণে শক্তি সংরক্ষণ বিষয়ে পরামর্শ নিজের ব্যক্তিগত বাহন বেশি ব্যবহার করবেন না। যেখানে সম্ভব সাধারণ যাত্রীবাহী যানে ভ্রমণ করুন। গাড়িতে অতিরিক্ত ভার কমিয়ে ফেলুন। অপ্রয়োজনীয় বস্তু যেমন ফ্ল্যাট টায়ার, অপ্রয়োজনীয় মালপত্র, বিশেষ করে ভারী মাল কমিয়ে ফেললে গাড়ির মাইলেজ বাড়ে। বড় গাড়ির তুলনায় ছোট গাড়িতে এ ধরনের অতিরিক্ত মাল কমিয়ে ফেললে জ্বালানি বাঁচানোর দিক থেকে বেশি সুফল পাওয়া যায়। গাড়ির ফুয়েল ফিলটার নিয়মিত পরিষ্কার করুন। এতে অনেকটাই জ্বালানি সাশ্রয় হয়। সব সময় গাড়ির ইঞ্জিন সাফ বা ‘টিউনড’ করিয়ে নেবেন। এর ফলে গাড়ি মসৃণ ভাবে চলবে। গাড়ি ঠিকমতো চললে এমনিতেই ৯ শতাংশ কম জ্বালানি লাগে। একই সঙ্গে বিষাক্ত ধোঁয়া, গ্যাস নির্গমন কমে। ক্লাচটিকে পায়ের বিশ্রাম করার জায়গায় পরিণত করবেন না। কোথাও দাঁড়িয়ে থাকার হলে এক মিনিটের বেশি ইঞ্জিন চালু রাখবেন না। দরকার পড়লে ইঞ্জিন রি-স্টার্ট করুন। টায়ারের বায়ুর চাপ ঠিকমতো আছে কিনা দেখে নেবেন। উৎসঃ পোর্টাল কনটেন্ট টিম 1. Edugreen website 2. 10 Ways Riding a Bike Can Save the World