<div id="MiddleColumn_internal"> <ul> <li> খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের সুপারিশ অনুযায়ী প্রতি দিন যত গ্যাস উৎপাদন হবে ডাইজেস্টরের আয়তন তার ২.৭৫ গুণ হতে হবে।</li> <li>খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের সুপারিশ অনুসারে প্লান্টের আয়তন অনুযায়ী গভীরতা ৪ থেকে ৬ মিটার হতে হবে। কিন্তু বুঝেসুঝে নির্মাণদ্রব্য ব্যবহার করার দিকে তাকিয়ে সমস্ত আয়তনের প্লান্টের ক্ষেত্রে গভীরতা ও ডায়ামিটারের অনুপাত ১.০ থেকে ১.৩ আদর্শ বলে ধরা হয়। ভাসমান ড্রাম প্লান্টের ক্ষেত্রে ডাইজেস্টরের ভিতর গ্যাস ড্রামের উচ্চতার থেকে ১০ সেন্টিমিটার কম উচ্চতায় তাকের মতো ধারাবাহিক একটি জায়গা রাখতে হয়, যাতে কোনও গ্যাস না থাকার সময় গ্যাস হোল্ডারটি ডুবে না যায়। এতে গ্যাস অন্তর্গমনের রাস্তা আটকে যাওয়ার হাত থেকেও নিষ্কৃতি মেলে। প্লান্টের পাশে তৈরি হওয়া গ্যাসের বুদবুদকে গ্যাস বোল্ডারে নিয়ে আসতেও সাহায্য করে।</li> <li>কিছু কিছু প্লান্টে মিশ্রণ তলা দিয়ে ঢোকানো হয় ও উপর দিয়ে বের করা হয়। ডাইজেস্টরের ব্যাস ১.৬ মিটার ছাড়িয়ে গেলে তার ভিতর একটি পার্টিশন দেওয়াল তৈরি করা হয় যাতে মিশ্রণ বেশি ক্ষণ ধরে রাখা যায়। ফিক্সড ডোম প্লান্টের ক্ষেত্রে ডাইজেস্টরের আয়তন যত পরিমাণ গ্যাস উৎপন্ন করা হয় তার ১.৫ থেকে ২.৭৫ গুণ বড় হয়। যত বেশি প্লান্টের আয়তন হবে ততই ডাইজেস্টরের আয়তন ও প্রতি দিন গ্যাস উৎপাদনের অনুপাত কম হবে।</li> </ul> </div>