৭.৫ শতাংশ থেকে ১০ শতাংশ কঠিন পদার্থের কাদা-মিশ্রণ তৈরি করার জন্য প্লান্টে গোবর পাঠানোর আগে সেই গোবর একটি ট্যাঙ্কে ভালো ভাবে জলের সঙ্গে মেশানো হয়। প্লান্টে যাতে বেশি গাদ না জমে তার জন্য ট্যাঙ্কে কাঁচামাল থেকে ঘাস ও বিভিন্ন ভাসমান পদার্থ বের করে নেওয়ার ব্যবস্থা থাকে। একটি অ্যাসবেস্টর সিমেন্ট পাইপ দিয়ে ডাইজেস্টরের সঙ্গে এই ট্যাঙ্কের সংযোগ রাখা হয়। ইনলেট পাইপটি যেদিকে আছে ট্যাঙ্কের ঢালটি তার বিপরীত দিকে রাখা হয় যাতে ভারী অজৈব কঠিন পদার্থ স্থিতু হয় এবং তা কাদা-মিশ্রণ থেকে আলাদা করা যায়। জৈব গ্যাসের কাদা-মিশ্রণের পুষ্টিগুণ নাম নাইট্রোজেন ফসফরাস পেন্টোক্সাইড পটাসিয়াম অক্সাইড জৈব গ্যাসের পাঁক ১.৪ ১.০ ০.৮ খামার-সার (এফওয়াইএম) ০.৫ ০.২ ০.৫ শহরের কম্পোস্ট ১.৫ ১.০ ১.৫