মিশ্রণের ট্যাঙ্ক –পশুমল তথা গোবর মিশ্রণের ট্যাঙ্কে জমা করা হয়। যথেষ্ট পরিমাণে জল দিয়ে মিশ্রণটি ভালো ভাবে তৈরি করা হয় যাতে একটি সমসত্ত্ব মিশ্রণ তৈরি হয়।

অর্ন্তগমন পাইপ -- মিশ্রণটি অর্ন্তগমন পাইপের সাহায্যে ডাইজেস্টর পাঠানো হয়।

ডাইজেস্টর --সমসত্ত্ব মিশ্রণটি একটি ডাইজেস্টরে রাখা হয় এবং সেখানে গ্যাঁজানো হয়। এখানেই ব্যাকটেরিয়ার ক্রিয়ায় জৈবগ্যাস তৈরি হয়।

গ্যাস ধারক বা গ্যাস সঞ্চয়ের জায়গা -- জৈব গ্যাস একটি গ্যাসধারকে জমা হয়। যত ক্ষণ না ব্যবহার হচ্ছে গ্যাস সেখানেই জমা থাকে।

বহির্গমন পাইপ -- ডাইজেস্টরে পড়ে থাকা পাঁক বহির্গমন পাইপের সাহায্যে অথবা ডাইজেস্টরের মুখ দিয়ে বাইরের ট্যাঙ্কে এসে জমা হয়।

গ্যাস পাইপলাইন -- গ্যাস পাইপলাইন দিয়ে গ্যাস ব্যবহারের জায়গায় অর্থাৎ স্টোভ বা ল্যাম্পে এসে পৌঁছয়।