জৈবগ্যাস সমৃদ্ধকরণ এবং বোতলজাত করার কারিগরীর একটি পথপ্রদর্শক উদাহরণ হল শ্রীকৃষ্ণ গৌশালা ইউনিট। এটি গাজিয়াবাদের কারেরা গ্রামে। এটি দিল্লি আইআইটির কারিগরি সহায়তায় তৈরি নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের আদর্শ উদাহরণমূলক প্লান্ট। গৌশালায় ১০০০টি গরু রয়েছে। গরুর জন্য দু’টি শেড ও বাছুরের জন্য একটি শেড রাখা হয়েছে। মোষের জন্য আলাদা শেড, ভারমিন-কম্পোস্টিং ও কম্পোস্ট পিটের জন্য আলাদা শেডের ব্যবস্থা রয়েছে। রয়েছে গোমূত্র সংগ্রহ কেন্দ্র, তিনটি জৈব গ্যাসের প্লান্ট (দৈনিক ৮৫+৮৫+৬০ ঘনমিটার ক্ষমতাসম্পন্ন), পাঁক সংগ্রহ ট্যাঙ্ক, জৈব গ্যাস পরিশ্রুত করা ও বোতলজাত করার ইউনিট। জৈবগ্যাস প্লান্টের জন্য দৈনিক ৫ টন গোবর লাগে (ক্ষমতা) জৈবগ্যাস পরিশ্রুতকরণের (জলবিধৌত করার ব্যবস্থা – প্রতি ঘণ্টায় ২০ ঘনমিটার) মাধ্যমে জৈব গ্যাস পরিশ্রুত ও বোতলজাত করা হয়। বোতলজাত গ্যাস পরিবহণের জ্বালানি হিসাবে কাজে লাগানো হয়। উৎপন্ন জৈবগ্যাস জেনারেটরে ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। জৈবগ্যাস উৎপাদনজাত মিশ্রণকে (গোবরের তুলনায় অত্যন্ত পুষ্টিকর) গৌশালায় এবং তার চার পাশে সার হিসাবে ব্যবহার করা হয়। এটি ভারমিন-কম্পোস্ট জাতীয় বিক্রয়যোগ্য সার। গৌশালার জৈব গ্যাস প্লান্ট ভার্মি কম্পোস্ট করার শেড জৈব গ্যাস তৈরির ইউনিট কারিগরি তথ্যের জন্য : ড. ভি কে বিজয় সেন্টার ফর রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি ইন্ডিয়ান ইন্সিটিউট অফ টেকনোলজি দিল্লি ১১০১১৬ ই মেল : vkvijay@rdat.iitd.ernet.in ফোন ৯১ ৯৮৭১৩ ৬৬৬১১ গৌশালা ইউনিট বেদপ্রকাশ গোয়াল, সেক্রেটারি, শ্রী কৃষ্ণ গৌশালা, গাজিয়াবাদ। মোবাইল ৯১ ৯৮৭১০৯৩২৮৪