আম/কলা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিন। তাড়াতাড়ি শুকোনোর জন্য কেটে ফেলুন বা টুকরো টুকরো করুন বা কুচিকুচি করে ফেলুন। ভিটামিন ক্ষয় কমানোর জন্য জল লেবুর রস ও জলের মিশ্রণে (২:১) ভিজিয়ে দিন। ট্রের উপর ছড়িয়ে দিন। ড্রায়ারটি রাতের বেলা ভালো করে ঢেকে দিন। বৃষ্টি হলে ভিতরে নিয়ে যান। শুকিয়ে গেলে জিনিসগুলি প্লাস্টিক ব্যাগে ভরে রাখুন। ইঁদুরের হাত থেকে বাঁচাতে জিনিসগুলি ব্যাগে করে ঝুলিয়ে রাখুন। পেয়ারা ও পেঁপে দু’ভাগ জলের সঙ্গে এক ভাগ লেবুর রস মেশান। এই মিশ্রণটি গরম করুন এবং এতে দু’ চামচ চিনি দিয়ে নাড়তে থাকুন যাতে চিনি এতে গুলে যায়। যত ক্ষণ না ঠান্ডা হচ্ছে মিশ্রণটি নেড়ে যেতে হবে। পাকা ফলগুলি ভালো করে ধুয়ে নিন। বীজ ও আঁশ বাদ দিয়ে ছোট করে কাটুন। কাটার পরেই দ্রবণে ডুবিয়ে দিন এবং এই অবস্থায় ১৫ মিনিট রাখুন। এ বার ফলের টুকরোগুলো বের করে নিন। এ বার ফলের টুকরোগুলো ড্রায়ারে রাখুন এবং শুকিয়ে গেলে প্যাক করে ফেলুন। টমেটো সংরক্ষণ ট্রে-তে চার কেজি টমেটো ধরার জায়গা চাই। চার দিন ধরে ৯ থেকে ১৫ ঘণ্টা এগুলি শুকোতে দিতে হয়। ড্রায়ারের ভিতরের ও বাইরের তাপমাত্রার পরিবর্তন ও সেই সঙ্গে ওজনের হ্রাস রেকর্ড করা হয়। প্রতি দিন ২০০ গ্রাম হারে টমেটো শুকনো হয়। খুব বেশি হলে ছ’ দিন ধরে শুকোনো হয়। সময় লাগার ব্যাপারটা নির্ভর করে মেঘের উপর। টমেটোর পরিমাণ এবং ভিতরের আর্দ্রতার উপরও অনেকটা নির্ভর করে কত দিন শুকোতে সময় লাগবে। আর্দ্রতা ও পরিমাণ কম হলে কম সময়ে শুকোনো সম্ভব। টমেটোর সাইজ অনেকটাই ছোট হয়ে যায়, তবে রঙ ও গন্ধ তাজা টমেটোর মতোই থেকে যায়। সোলার ড্রায়ারের সুবিধা সোলার ড্রায়ারে কৃষিজ পণ্য রাখলে তার গন্ধ, পুষ্টির পরিমাণ, রঙ ও স্বাদ অবিকৃত থাকে এবং সংক্রমণ প্রতিহত হয়। সূত্র : রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, তিরুপতি