গরম জল ধরে রাখার ট্যাঙ্কটি দু’টি দেওয়াল বিশিষ্ট।

ভিতরের দেওয়াল ও বাইরের দেওয়ালের মধ্যে তাপ নিরোধক পদার্থ ঢোকানো থাকে যাতে ভিতরের তাপ বাইরে বেরোতে না পারে।

যাতে অনেক দিন টিকে থাকে টার জন্য ভিতরের ট্যাঙ্কটি সচরাচর তামা বা স্টেনলেস স্টিলের তৈরি হয়।

বাইরের দেওয়ালটি স্টেনলেস স্টিল, রঙ করা ইস্পাতের চাদর বা অ্যালমুনিয়ামের হতে পারে।

যখন জলের চাহিদা বেড়ে যাবে এবং সূর্যের আলো চট করে পাওয়া সম্ভব নয় তখন থার্মোস্ট্যাট নিয়ন্ত্রিত বিদ্যুতের মাধ্যমে জল গরম করে এই ট্যাঙ্কে সংগ্রহ করে রাখা যেতে পারে।

কতটা শোষক বা তাপ সংগ্রাহক এলাকা রয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে ট্যাঙ্কের পরিমাপ ঠিক করতে হবে। সচরাচর প্রতি বর্গ মিটার তাপসংগ্রাহকের জন্য ৫০ লিটারের ট্যাঙ্ক ব্যবহার করা হয়। খুব বড় বা খুব ছোট ট্যাঙ্ক দিয়ে ঠিকমতো কাজ চালানো সম্ভব নয়।

ভালো সোলার ওয়াটার হিটার কী ভাবে বোঝা যাবে?

ভালো সোলার ওয়াটার হিটার বোঝার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল এতে যথেষ্ট পরিমাণ বড় সংগ্রাহক রয়েছে কিনা তা দেখে নেওয়া। কতটা সংগ্রাহক এলাকা রয়েছে তার উপর কতটা জল গরম করা যেতে পারে তার পরিমাপ নির্ভর করে। উত্তর ভারতের একটি সূর্যালোকিত শীতের দিনে এক বর্গমিটার এলাকা যুক্ত তাপসংগ্রাহক ৫০ লিটার জলকে ৩০-৪০ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত গরম করতে পারে।

আমাদের দেশে নির্মিত সাধারণ চ্যাপ্টা প্লেট কালেক্টরগুলি ২ বর্গ মিটারের হয়। সুতরাং দিনে তারা ১০০ লিটার জল গরম করতে সক্ষম। এই অনুপাত একটা মাপকাঠি হিসাবে ধরা যায়।

সংগ্রাহকগুলি ভালো জিনিস দিয়ে তৈরি করতে হবে এবং তার গায়ে ভালো প্রলেপ বা কোটিং থাকতে হবে। (নির্মাতারা মূলত বিআইএস অনুমোদিত কালেক্টর তৈরি করে থাকেন।)

গোটা সিস্টেমটি একটি মজবুত কাঠামোর মধ্যে আটকাতে হবে এবং ছাদে এত শক্ত করে বসাতে হবে যাতে খুব জোরে বাতাস বইলেও কোনও ক্ষতি না হয়।