গার্হস্থ, বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রে সৌরশক্তিকে ব্যবহার করে সোলার ওয়াটার হিটারের সাহায্যে গরম জলের ব্যবস্থা করা হয়। জল গরম করার ক্ষেত্রে গোটা বিশ্বেই সৌরশক্তির ব্যবহার অতিপ্রচলিত। বিশেষ ধরনের ওয়াটার হিটার প্রতি দিন ১০০ লিটার জল গরম করার জন্য ব্যবহার করলে বছরে ১৫০০ ইউনিট অবধি বিদ্যুৎ বাঁচাতে পারে। সৌরালোকে জল গরম করার ব্যবস্থা : নানা ভাগ সৌরালোকে জল গরম করার ব্যবস্থায় একটি চ্যাপ্টা প্লেট ( সোলার কালেক্টর ) লাগানো থাকে। এই প্লেট সৌরশক্তি সংগ্রহের কাজ করে। এই কালেক্টরের পিছনেই একটা উচ্চতায় স্টোরেজ ট্যাঙ্ক ও বিভিন্ন পাইপ থাকে। সোলার কালেক্টরটি তামার টিউব দিয়ে তৈরি এবং তাতে তামার চাদর পাত জোড়া থাকে থাকে। টিউব এবং পাতের উপর ঘন কালো রঙের কোটিং দেওয়া থাকে। এর উপরে থাকে কাচের আবরণ আর নীচে তাপ নিরোধক বস্তু। গোটা জিনিসটিকে একটি বাক্সের মধ্যে বসানো হয়। কয়েকটি মডেলের ক্ষেত্রে তামার বদলে বায়ুমুক্ত কাচের টিউব ব্যবহার করা হয়। এ ক্ষেত্রে আলাদা তামার পাত ও তাপ নিরোধক বাক্সের প্রয়োজন পড়ে না। সোলার ওয়াটার হিটার কী ভাবে কাজ করে এটিকে কোনও খোলা জায়গায় বা ছাদে বসানো হয়। টিউবে যাতে নিরন্তর জল ঢোকানো যায় তার ব্যবস্থাও রাখতে হয়। যে জায়গায় জিনিসটি বসানো হচ্ছে সেখানে যাতে পর্যাপ্ত সূর্যের আলো পড়ে সে দিকে নজর রাখতে হবে। কালেক্টরটিকে সূর্যের দিকে মুখ করে বসাতে হবে। টিউবের মধ্যে দিয়ে প্রবাহিত জল সূর্য রশ্মির সংস্পর্শে আসে এবং গরম হয়। গরম হওয়া জল পরে ব্যবহারের জন্য ট্যাঙ্কে জমা রাখা হয়। এই ট্যাঙ্কটি যে হেতু তাপ নিরোধক, তাই সারারাত জল রেখে দিলেও তা গরম থাকে। এতে তাপ ক্ষয়ের পরিমাণ খুবই কম। উৎস : পোর্টাল কন্টেন্ট দল