পরিষ্কার জলে সবজিগুলি ভালো করে ধুয়ে নিন। গায়ের দাগ বা পচা অংশগুলি বাদ দিন।

সবজিগুলি কেটে ফেলুন। সবচেয়ে ভালো হয় স্টেইনলেস স্টিলের ছুরি দিয়ে কাটতে পারলে।

২ কেজি পরিমাণ কাটা (১/৮ ইঞ্চি থেকে ১/১৬ ইঞ্চি পুরু) বাঁধাকপি একটি প্লাস্টিকের শিটে বা পাত্রে রাখুন এবং তার সঙ্গে যে কোনও ধরনের ২ কেজি পরিমাণ কাটা সবজি (আলু, রাঙাআলু বাদে) মেশান। বাঁধাকপির পরিমাণ যেন মিশ্রণের পঞ্চাশ শতাংশের কম না হয়, বেশি হলে ক্ষতি নেই। বাঁধাকপির মধ্যে সঠিক পরিমাণ ল্যাকটিক অ্যাসিড যুক্ত ব্যাকটেরিয়া ও অন্যান্য পুষ্টিকর সামগ্রী থাকে যার ফলে ফারমেন্টেশন (গ্যাঁজানো) সহজ হয়। (বাঁধাকপি না পাওয়া গেলে মুলো বা শসাকে একই কাজে ব্যবহার করা যেতে পারে।)

২২.৫ গ্রাম নুন (সোডিয়াম ক্লোরাইড) প্রতি কেজি কাটা সবজিতে দিন। তিন থেকে পাঁচ মিনিট ধরে ভালো করে মেশান। মিশ্রণটিকে প্লাস্টিক, মাটি বা কাঠের বালতিতে রাখুন। (মাটির বা কাঠের পাত্র হলে তার গায়ে মোমের লাইনিং থাকা দরকার)। সবজি-মিশ্রণটিকে হাত দিয়ে ভালো করে মাখুন যাতে নুনজল সবজির উপরে উঠে আসতে পারে।

পাত্রটিকে ২০০ গেজের প্লাস্টিক চাদর দিয়ে একেবারে নীচ পর্যন্ত ভালো করে ঢাকুন যাতে সবজির সঙ্গে বাতাসের কোনও সংযোগ না থাকে।

এ বার প্লাস্টিক চাদরের জল ঢালুন যাতে সবজির উপর সঠিকমাত্রায় চাপ সুনিশ্চিত করা যায়। তবে জল ঢালতে গিয়ে তা যেন কোনওমতেই সবজির সঙ্গে মিশে না যায়। বালতিটির গলা দড়ি দিয়ে ভালো করে বাঁধুন যাতে বায়ু কোনও ভাবেই ঢুকতে না পারে।