বালতিটি একটি সুরক্ষিত জায়গায় রাখুন। তার ঢাকা কখনওই সরাবেন না। ঢাকা সরালে সবজি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ ভাবে সবজি তিন মাস পর্যন্ত সংরক্ষিত করা যায়। এটা খোলার পর সবজি ওইদিনই খেয়ে ফেলতে হবে। যদি তা না সম্ভব হয় তা হলে সংরক্ষণের বিশেষ প্রযুক্তি প্রয়োগ করে তা আলাদা ভাবে রাখতে হবে। (যেমন রেফ্রিজারেটারে রাখা, বটলিং করা বা সংরক্ষণকারী পদার্থ যোগ করা)। এই ধরনের অতিরিক্ত সংরক্ষণ ব্যবস্থা নিলে বাজারে সবজি বিক্রি করার ক্ষেত্রে সুবিধা হয়। ফারমেন্টেশনের (গেঁজিয়ে যাওয়া) ফলে সবজিগুলি টক হয়ে যায়। খুব টক হয়ে গেলে সবজিগুলি জল বা গরম জল দিয়ে ধোয়া নিলে তা অ্যাসিড এবং লবণমুক্ত হয়। এর পর ব্যক্তিগত স্বাদ অনুযায়ী মশলা ও নুন দিয়ে রান্না করুন। সুবিধা পাত্রের গ্যাঁজানো রসটিও পুষ্টির দিক দিয়ে খুবই উপকারী। এর একটা চরিত্রগত গন্ধ থাকে এবং তা ভিটামিন-বি ও সিতে পরিপূর্ণ থাকে। তরলটি কোষ্ঠকাঠিন্যের পক্ষেও ভাল। অল্প চিনি ও মশলা দিয়ে রস কয়েক মিনিট ধরে গরম করুন এবং নরম পানীয় হিসাবে পান করুন। এই রস ভালো খিদে জাগায়। সূত্র : ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা ৭০০০৩২।