প্রয়োজনীয় উপকরণ বিল্ডিং : বায়ু চলাচল করতে পারে এমন খোলা শেড। জমি : ১০০ বর্গমিটার জল : ২৫ লিটার থেকে ৫০ লিটার প্রতি দিন (জায়গার অবস্থান অনুযায়ী) শ্রমশক্তি : এক জন টেকনিশিয়ান ও এক জন অদক্ষ শ্রমিক সূত্রঃ-TIME IS নির্মাণপদ্ধতি কাছাকাছি জল সরবরাহের ব্যবস্থা আছে এমন একটি উঁচু জায়গা বেছে নিন। ১৬৫ সেমি X ১১৫ সেমি মাপের ইটের মেঝে তৈরি করুন। ৬৭.৫ সেমি উঁচু করে জোড়া দেওয়াল তৈরি করুন যার মধ্যে ৭.৫ সেমি ফাঁক থাকে। চেম্বারটি ভাল করে জল দিয়ে ভিজিয়ে দিন। নদীর পাড় থেকে সংগ্রহ করা মিহি বালির দানার সঙ্গে জল মেশান। দু’টি দেওয়ালের মধ্যে যে ৭.৫ সেমি ফাঁক রয়েছে তাতে ওই বালির মিশ্রণ ঢেলে দিন। বাঁশের কাঠামের উপর খড় বা শুকনো ঘাস ছেয়ে মাথায় ১৬৫ সেমি X ১১৫ সেমি মাপের কাঠামো তৈরি করুন। ঘরের মাথায় এমন ভাবে চালা বা শেড নির্মাণ করুন যাতে চেম্বারে সরাসরি রোদ বা বৃষ্টির জল না ঢোকে। কর্মপ্রণালী বালি, ইট এবং মাথার আচ্ছাদনটি জল দিয়ে ভিজে রাখুন। কাঙ্ক্ষিত তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা বজায় রাখার জন্য দিনে দু’বার জল দিন অথবা জল স্থায়ী ভাবে চুঁইয়ে পড়ার ব্যবস্থাও করা যেতে পারে। মাথার উপর জলের ট্যাঙ্ক বা অন্য কোনও উৎস থেকে প্লাস্টিকের পাইপের মাধ্যমে ফোঁটা ফোঁটা জল ফেলার ব্যবস্থা করা যেতে পারে। ছিদ্রযুক্ত প্লাস্টিকের ক্রেটে ফল ও শাকসবজি রেখে তা চেম্বারে রেখে দিন। ক্রেটের উপর পলিথিনের পাতলা চাদর বিছিয়ে দিন। ঠান্ডা চেম্বারটি প্রতি তিন বছর অন্তর ভেঙে দিয়ে নতুন ইট দিয়ে ফের তৈরি করুন। পুরনো ইটগুলিকে অন্য কাজে লাগান। উৎস : পোর্টাল কন্টেন্ট দল