এমন একটা জায়গায় এই চেম্বার তৈরি করুন যেখানে হাওয়া বয়।

যাতে জল না জমে তার জন্য উঁচু জায়গায় এটি নির্মাণ করুন।

পরিষ্কার, গোটা ছিদ্রযুক্ত ইট ব্যবহার করে দেওয়াল তৈরি করুন।

বালি যেন পরিষ্কার হয়, তাতে যেন কাদামাটি বা জৈব পদার্থ না থাকে।

ইট এবং বালি ভালো করে জলে ভেজানোর ব্যবস্থা করুন।

যাতে সরাসরি সূর্যের আলো চেম্বারে না পড়ে তার জন্য চালার ব্যবস্থা করুন।

সংরক্ষণের জন্য বাঁশের বাক্স, চটের ব্যাগ, ফাইবার বোর্ড, কাঠের বাক্স ব্যবহার করবেন না। তার বদলে প্লাস্টিকের ক্রেটে সংরক্ষণ করুন।

সংরক্ষিত জিনিসের মধ্যে যাতে জল না পড়ে সে দিকে নজর রাখতে হবে।

চেম্বারটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ছত্রাক, কীটপতঙ্গ বা সরীসৃপ প্রাণী থেকে চেম্বারকে রক্ষা করতে মাঝে মাঝে অনুমোদিত কীটনাশক, ছত্রাকনাশক বা রাসায়নিক দিয়ে পরিষ্কার করুন।