৩৫ থেকে ৪০ লিটার জল ধরে এমন ক্ষমতাসম্পন্ন তিনটি মাটির পাত্র থেকে এক জনের জন্য প্রতি দিন প্রয়োজনীয় ২ গ্রাম উচ্চগুণসম্পন্ন স্পিরুলিনা পাউডার পাওয়া যায় যার মধ্যে ১০০ শতাংশ ভিটামিন-এ এবং ২০০ শতাংশ ভিটামিন বি-১২ থাকে। কংক্রিটের তৈরি পুকুর বা পলিথিনের লাইনিং দেওয়া পিটের তুলনায় মাটির পাত্র ব্যবহার করা অনেক সহজ। মাটির পাত্র প্রয়োজনে সহজেই অন্যত্র সরিয়ে নেওয়া যায়। যদি কোনও সংক্রমণ বা অন্য দুর্ঘটনা না ঘটে তা হলে স্পিরুলিনা চাষের জন্য মাটির পাত্র বহু দিন ব্যবহার করা যেতে পারে। গ্রামের মহিলারা নামমাত্র অতিরিক্ত শ্রমের মাধ্যমে আরও বহু এ ধরনের মাটির পাত্র তৈরি করতে পারেন। সূত্র : শ্রী এএমএম মুরুগাপ্পা চেত্তিয়ার রিসার্চ সেন্টার, আলগ্যাল ডিভিশন, সাভেরিভিয়ার পুরম, পুদুকোটটাই, তামিলনাড়ু।