হে বক্স নির্মাণ

প্রয়োজনীয় উপকরণ

১। দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতায় ৪৫ সেমি বিশিষ্ট বাক্স --- কাঠ, কার্ডবোর্ড বা বেতের কিংবা ওই মাপের সিমেন্টের ট্যাঙ্ক।

২। তাপনিরোধক বস্তু --- খড়/ধানের তুষ/কাঠের কুচি/কাঠের গুঁড়ো।

৩। চটের থলি

নির্মাণ পদ্ধতি

১। কাঠের বাক্স প্রস্তুত।

২। বাক্সটিতে খড় ভরুন।

৩। প্রায় বাক্সটির মাপের একটি চটের বালিশ নিয়ে তা খড় দিয়ে ভরুন।

রান্নার প্রণালী (উদাহরণ ভাত)

১। একটি পাত্রে ধোয়া চাল নিন। তাতে দ্বিগুণ জল দিন।

২। দশ মিনিটের জন্য পাত্রটি আগুনে বসান।

৩। হে বক্সের মাঝখানে ওই পাত্রটির জন্য জায়গা করুন।

৪। পাত্রটি আগুন থেকে সরিয়ে হে বক্সে করে রাখা জায়গায় বসান এবং খড়ভর্তি বালিশ দিয়ে চাপা দিন।

৫। নিজের উত্তাপেই ভাত ৪৫ মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে এবং তা ৫-৬ ঘণ্টা গরম থাকবে।

৬। খেয়াল রাখতে হবে, খড় যেন পরিষ্কার থাকে এবং তাতে যেন ভুষো বা রান্না করা খাবার লেগে না থাকে। প্রতি ১৫ দিন অন্তর খড় ২-১ ঘণ্টার জন্য রোদে শুকিয়ে নিতে হবে।