ধোঁয়াহীন : কাঠকয়লার গুল জ্বলার সময় কোনও রকম ধোঁয়া বেরোয় না। কম ছাই : খুবই অল্প পরিমাণ বর্জ্য ছাই বের হয় (কাঠকয়লার ওজনের মাত্র ৫ শতাংশ)। উচ্চতর স্থায়ী কার্বন এবং ক্যালোরি মূল্য : স্থায়ী কার্বনের ঘনত্ব সাধারণত ৮২ শতাংশ। কাঠকয়লার ব্রিকেটের ক্যালোরি মূল্য ৭৫০০ কিলোক্যালোরি/কেজি গন্ধহীন : বাষ্পীভূত হয় এমন পদার্থ জৈবভর থেকে প্রস্তুত কাঠকয়লা ব্রিকেটে খুবই কম থাকে। সুতরাং গন্ধ বেরোনোর সম্ভাবনাও কম। জ্বলার সময় : শক্ত কাঠের কাঠকয়লার তুলনায় দ্বিগুণ সময় ধরে জ্বলে। ফুলকিহীন : এই গুলের আঁচে শক্ত কাঠের কাঠকয়লার মতো কোনও ফুলকি হয় না। কম ফাটা ও বেশি মজবুত : ব্রিকেটের গায়ে ফুটোফাটা কম থাকে এবং বেশি মজবুত হয় বলে এটি দীর্ঘক্ষণ ধরে জ্বলে। সুত্র : শ্রী এএমএম মুরুগাপ্পা চেত্তিয়ার রিসার্চ সেন্টার, তারামনি, চেন্নাই ৬০০১১৩। ফোন : ০৪৪-২২৪৩০৯৩৭ ফ্যাক্স ০৪৪-২২৪৩৪২৬৮ ই-মেল energy@mcrc.murugappa.org