এ ধরনের চুলায় তিন থেকে পাঁচ জনের পরিবারের রান্না করা যায়। এই চুলা তিন থেকে পাঁচ সেন্টিমিটার ব্যাসের এবং ১৫ থেকে ৪০ সেন্টিমিটার লম্বা কাঠের টুকরো, ঘুঁটে এবং শস্যের অবশিষ্টাংশ (ধান, গম, তুলো, ভুট্টার শিষ) পোড়ানোর উপযোগী। কী দিয়ে তৈরি ১) নরম কাদা বা নুড়ি বা পাথর ছাড়া বালিমাটি। ২) চিনেমাটি বা মাটি দিয়ে তৈরি নল ও লাইনিং। ৩) অ্যাসবেস্টস বা সিমেন্ট দিয়ে তৈরি চিমনিপাইপ (৭.৫ সেমি মধ্যের ব্যাস) তৈরির পদ্ধতি চার বালতি (১৫ লিটারের বালতি) কাদার সঙ্গে এক বালতি (১৫ লিটারেরই) গম বা ধানের শিস মিশিয়ে জল দিয়ে মাখতে হবে। মিশ্রণটি এমন ভাবে ফেটাতে হবে যাতে সর্বত্র সমান শক্ত হয়। চুলার ভিতটি তৈরি করার জন্য সারা রাত মিশ্রণটি রেখে দিতে হবে। যেখানে চুলাটি বসানো হবে তার ঠিক মাথায় চিমনিপাইপ বসানোর জন্য গর্তের অবস্থান নির্দিষ্ট করতে হবে। প্লাম্ব লাইনের মাধ্যমে সেই গর্তের কেন্দ্রবিন্দু থেকে রান্নাঘরের তলা পর্যন্ত চিমনিপাইপের অবস্থান ঠিক করতে হবে। ঠিকমতো চিমনিপাইপ বসানোর জন্য চুলার ভিতের বাইরের দিকটি ৪৪X৫০ মাপ করে এঁকে নিতে হবে। চক বা খড়ি দিয়ে দাগ কেটে গর্তের জায়গাটি নির্দিষ্ট করে নিন। অঙ্কিত ভিতে পটারি লাইনার, নল এবং চিমনিপাইপের জায়গা নির্দিষ্ট করে নিন। লাইনার ও নল বসানোর জন্য কাদার মিশ্রণটি সঠিক ভাবে ব্যবহার করুন। ছাই ও ভুষো বের করার জায়গা সঠিক ভাবে নির্মাণ করুন। চুলার নীচে প্রথম গর্তে চিনেমাটি বা ইস্পাত নির্মিত ঝাঁঝরি বসান। নলটি অ্যাসবেস্টস সিমেন্ট পাইপ বা চিনেমাটির তৈরি। চিমনিপাইপ বের করার জন্য চুলার ছাদে ১২ সেমি ব্যাসের গর্ত তৈরি করুন। ব্যবহারের আগে চুলাটি শুকোনোর জন্য তিন-চার দিন সময় দিন। সুত্র : সেন্টার ফর রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড টেকনোলজি, আইআইটি, হাউজ খাস, নিউ দিল্লি।