মায়ের উচ্চতা ও প্রসবের মধ্যে একটা যোগাযোগ আছে। অত্যন্ত কম উচ্চতার মহিলাদের গর্ভ ছোট হওয়ার ফলে প্রসবের ঝুঁকি বেড়ে যায়৷ ১৪৫ সেমির কম উচ্চতার মহিলা, যিনি কখনও বাচ্চার জন্ম দেননি, তাঁর ক্ষেত্রে প্রসবের সময় ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই এই ধরনের বেশি ঝুঁকির মাতৃত্বের ক্ষেত্রে প্রসবের জন্য হাসপাতালে নিয়ে যেতে বলা হয়৷