পদ্ধতি : মেরুদণ্ড সোজা রেখে বাবু হয়ে বসাকে সুখাসন বলে। অর্থাৎ ডান পা ভাঁজ করে ডান পায়ের পাতা বাঁ উরুর নীচে এবং বাঁ পা ভাঁজ করে বাঁ পায়ের পাতা ডান উরুর নীচে রাখতে হবে। উপকারিতা : যাদের মাংসেপেশির স্থিতিস্থাপকতা ও শক্তি কমে গেছে, পায়ের সন্ধিস্থল শক্ত হয়ে গেছে, মাটিতে বসলে দু’ হাঁটু উঠে থাকে ও পেশিতে ক্রাম্পস ধরে, তাদের ক্ষেত্রে বিশেষ উপকারী।