চুম্বন ছাড়া আবার ভালবাসার প্রকাশ হয় নাকি ! কিন্তু দেখা যাচ্ছে ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করার বিপদ অনেক | কারণ সাম্প্রতিক সমীক্ষা বলছে‚ ১০ সেকেন্ড ধরে স্থায়ী একটি চুম্বনে ৮ কোটি ব্যাকটেরিয়া আদানপ্রদান হয়েছে |

২১ জোড়া দম্পতি বা ৪২ জনের চুম্বন সংক্রান্ত এক সমীক্ষা চালিয়েছে মাইক্রোপিয়া মিউজিয়াম ও নেদারল্যান্ডসের অর্গানাইজেশন ফর অ্যাপ্লায়েড সায়েন্টিফিক রিসার্চ সংস্থা | তার ফলস্বরূপ সমানে এসেছে এই তথ্য | সমীক্ষকরা জানাচ্ছেন, আমাদের মুখে বাসা বাঁধে ৭০০-র বেশি রকমের ব্যাকটেকরিয়া, যা চুম্বনের মাধ্যমে সংক্রামিত হয় |

সমীক্ষায় দম্পতিদের চুম্বনকালীন আচরণ, দিনে গড়ে কতবার গাঢ় চুম্বন করেন, সেই সংক্রান্ত প্রশ্নের উত্তর লিখতে বলা হয় |। তারপর ওই দম্পতিদের মুখের লালা সংগ্রহ করা হয় | তাদের জিভের রসে, লালায় লেগে থাকা জীবাণুর গঠন পরীক্ষা করে দেখা যায়, যখন ঘনিষ্ঠ হয়ে ঠোঁটে ঠোঁট চেপে বেশি চুম্বন করা হয়, তাদের লালা থেকে উৎসারিত হয় একই রকমের জীবাণু | গড়ে দিনে অন্তত ৯ বার চুম্বন হলে দম্পতিদের লালারস থেকে ব্যাকটেরিয়া সংক্রামিত হয় পরস্পরের শরীরে | গবেষণা দলটির প্রধান জানিয়েছেন, যত বেশি চুম্বন, তত ব্যা্কটেরিয়া আদানপ্রদান হয় |

এরপর ব্যাকটেরিয়ার পরিমাণ নির্ধারণে নিয়ন্ত্রিত চুম্বনের মাধ্যমে পরীক্ষা চালানো হয় | চুম্বনের আগে প্রত্যেক দম্পতির একজনকে নির্দিষ্ট কয়েকটি ধরনের ব্যাকটেরিয়া ভর্তি প্রোবায়োটিক পানীয় পান করতে বলা হয় | এরপর ঘনিষ্ঠ চুম্বনে দেখা যায়, যিনি চুম্বনটি গ্রহণ করেছেন, তার লালারসে প্রোবায়োটিক ব্যাকটেরিয়ার পরিমাণ তিনগুণ বেড়ে গিয়েছে | হিসাব করে দেখা যায়, ১০ সেকেন্ড ধরে স্থায়ী একটি চুম্বনে ৮ কোটি ব্যাকটেরিয়া আদানপ্রদান হয়েছে |

সুত্রঃ banglalive.com