শ্রবণ সমস্যা মানুষের সংবেদনশীল সংমস্যাগুলির মধ্যে খুবই একটা সাধারণ সমস্যা। বিশ্বস্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী ভারতে প্রায় ৬ কোটি ৩০ লক্ষ মানুষ শ্রবণ সমস্যায় ভুগছেন। এই সংখ্যা ভারতের মোট জনসংখ্যার ৬.৩ শতাংশ। এনএসএসও-র সমীক্ষা অনুযায়ী প্রতি এক লাখ জনসংখ্যায় ২৯১ জন ব্যক্তি গভীর শ্রবণ সমস্যা নিয়ে ভুগছেন। এর মধ্যে একটি বড় অংশ হল শিশু যারা সদ্যোজাত থেকে ১৪ বছরের মধ্যে। যুব ভারতের এই ব্যাপক অংশ শ্রবণ সমস্যায় ভোগায় ক্ষতি হচ্ছে উৎপাদনশীলতায়। এমনকী দেশের জনসংখ্যার একটা বড় অংশ মাঝারি মানের শ্রবণ সমস্যা এবং কানের সমস্যায় ভুগছে। এই কর্মসূচির উদ্দেশ্য : রোগ এবং আঘাতের কারণে পরিহার্য শ্রবণ সমস্যা প্রতিরোধ যে কারণে শ্রবণক্ষমতা হ্রাস এবং বধিরতা হতে পারে তার আগেই সেই কারণ চিহ্নিতকরণ, রোগ নির্ণয় এবং চিকিৎসা সমস্ত বয়সের ব্যক্তিদের চিকিৎসাগত ভাবে পুনর্বাসন বধিরতায় ভুগতে থাকা ব্যক্তিদের পুনর্বাসন কর্মসূচির ধারাবাহিকতার জন্য বিদ্যামান ক্ষেত্রগুলির মধ্যে আন্তসংযোগ প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধির জন্য যন্ত্রপাতি সরবরাহ এবং প্রশিক্ষণ কর্মসূচির উপাদান : কর্মী প্রশিক্ষণ এবং উন্নয়ন সক্ষমতা তৈরি পুনর্বাসন সহ পরিষেবা ব্যবস্থা আইইসি কার্যক্রম মাধ্যমে সচেতনতা বৃদ্ধি পর্যবেক্ষণ এবং মূ্ল্যায়ন বিস্তারিত জানতে ক্লিক করুন : http://mohfw.nic.in/showfile.php?lid=344