ন্যাশনাল হ্যান্ডিক্যাপড ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন (এনএইচএফডিসি) গঠন করেছে সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রক। কোম্পানি আইন ১৯৫৬ অনুযায়ী এটি গঠন করা হয় একটি অলাভজনক সংস্থা হিসাবে। সম্পূর্ণ সরকারের মালিকাধীনে এই সংস্থাটি শেয়ার মূলধন ৪০০ কোটি টাকা। উদ্দেশ্য ১) প্রতিবন্ধী ব্যক্তির সহায়তার জন্য আর্থিক উন্নয়নমূলক কার্যক্রম ২) অর্থনৈতিক পুনর্বাসনের জন্য স্বর্নিভর এবং অন্য অর্থনৈতিক উদ্যোগে সহায়তা ৩) ঋণ এবং অগ্রিম হিসাবে অর্থ প্রদানের মাধ্যমে বিভিন্ন প্রতিবন্ধী ব্যক্তিকে গ্রুপ বা ব্যক্তির উপযুক্ত টেকসই আর্থিক প্রকল্পে সহায়তা ৪) বিভিন্ন মন্ত্রক/রাজ্য সরকারের বিভিন্ন সঙ্গে যৌথ ভাবে আর্থিক ছাড়ের মাধ্যমে কোম্পানির বাজেটে ক্ষেত্রে সহায়তা ৫) স্নাতক এবং উচ্চতর পর্যায়ে কারিগরি এবং পেশাগত প্রশিক্ষণের জন্য ঋণ প্রদান ৬) উৎপাদন ইউনিটের সঠিক এবং কার্যকর পরিচালনার জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের প্রযুক্তিগত এবং পরিচালনাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়তা। ৭) প্রতিবন্ধী ব্যক্তিদের সঠিক পুনর্বাসনের জন্য প্রশিক্ষণ, মান নিয়ন্ত্রণ, কমন ফেসিলিটি সেন্টার তৈরি ক্ষেত্রে আর্থিক সহায়তা। ৮) আর্থিক এবং অন্যান্য বাণিজিক তহবিলের সহায়তা পেতে সাহায্য করার জন্য রাজ্যস্তরের সংগঠনকে সহায়তা। ৯) রাজ্য ফাইন্যান্স কর্পোরেশন বা রাজ্য সরকার স্থাপিত অন্য কোনও সংস্থা বা স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তা পৌঁছে দিতে শীর্ষ সংস্থা হিসাবে কাজ করে। এনএইচএফডিসি উক্ত সংস্থার মাধ্যমে প্রস্তাব গ্রহণ করে। ঋণ এবং মার্জিন অর্থ ওই সংস্থার মাধ্যমেই সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পৌঁছে দেয়। ১০) প্রতিবন্ধী ব্যক্তির স্বনিযুক্তি/ গোষ্ঠীর কারখানা/কোম্পানি/সমবায়কে কাঁচামাল সংগ্রহ এবং পণ্য বাজারজাত করতে সহায়তা করা। ১১) স্বনিযুক্তি এবং অন্য অর্থনৈতিক উদ্যোগের উদ্ভাবণী, প্রযুক্তিগত উন্নয়ন, পরিকাঠামোগত ফাঁক দূর করা, প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা এবং উৎপাদিত/নির্মিত পণ্য বাজারজাত করা এবং বিপণনের উদ্দেশ্যে বিভিন্ন পাইলট কর্মসূচি নেওয়া হয়। ১২) উদ্যোগের সুবিধার জন্য গবেষণা, মূল্যায়ন, প্রযুক্তি এবং অর্থনৈতিক সার্ভে, গ্রহণযোগ্যতা মূল্যায়ণ ইত্যাদি ক্ষেত্রে সহায়তা। ১৩) উদ্যোগটি চালু রাখার জন্য গবেষণা, প্রশিক্ষণ সংস্থার সঙ্গে যুক্ত হতে সহায়তা। বিস্তারিত জানতে ক্লিক করুন : https://ayjnishd.nic.in/in-house-skill-development-training-program/aw/awareness/schemes3.html