নানা প্রতিবন্ধকতায় আক্রান্ত প্রতিবন্ধীর বাবা-মায়ের প্রায়শই চিন্তা থাকে তাঁদের সন্তানের কী হবে। এই চিন্তা দূর করতে জাতীয় ট্রাস্ট্রের অধীনে নেওয়া হয়েছে ঘরাউন্দা প্রকল্প। নিম্নলিখিত উদ্দেশ্য নিয়ে এই ঘরাউন্দা প্রকল্প গড়ে তোলা হয়েছে : ১. একটি ন্যূনতম মানে অর্টিজম, সেরিব্রাল পালসি, মানসিক প্রতিবন্ধী এবং একাধিক প্রতিবন্ধকতায় আক্রান্ত ব্যক্তিকে সারাজীবন নিশ্চিত সেবা ও যত্ন। ২. স্বাধীন এবং আত্মমর্যাদার সঙ্গে জীবনধারণ করতে উৎসাহ দান। ৩. সারা দেশে প্রয়োজনীয় সেবার জন্য পরিকাঠামো গড়ে তোলা। ৪. দীর্ঘস্থায়ী এবং সাশ্রয়ী মূল্যে সেবা প্রদান। যোগ্যতা অর্টিজম, সেরিব্রাল পালসি, মানসিক প্রতিবন্ধী এবং একাধিক প্রতিবন্ধকতায় আক্রান্ত যে কোনও পূর্ণ বয়স্ক ব্যক্তি এই প্রকল্পের সুবিধা নিতে পারে। কোনও যোগ্য ব্যক্তি সময় সময় নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে এই প্রকল্পের সুযোগ পেতে পারেন। বিস্তারিত জানতে ক্লিক করুন: http://www.thenationaltrust.co.in/nt/index.php?option=com_content&task=view&id=107&Itemid=164&limit=1&limitstart=2