স্কুল পরবর্তী কর্মসংস্থান ভিত্তিক কোর্সের জন্য বৃত্তিমূলক প্রকল্প। এই প্রকল্পে ৭০০ টাকা করে মাসিক হিসাবে এক বছরের জন্য বৃত্তি দেওয়া হয়। স্কুলে পড়েছে বা স্কুল নেয়নি, উভয়কেই এই প্রকল্পে বৃত্তি দেওয়া হয়। যোগ্যতা অর্টিজম, সেরিব্রাল পালসি, মানসিক প্রতিবন্ধী এবং একাধিক প্রতিবন্ধকতায় আক্রান্ত ব্যক্তি এই বৃত্তির জন্য যোগ্য। স্কুল পরবর্তী যে কোনও পেশাদার কোর্স বা বৃত্তিমূলক প্রশিক্ষণের জন্য বা অন্যান্য সৃজনশীল কার্যক্রমের জন্য এই বৃত্তি দেওয়া হয়। যিনি স্কুলে পড়াশোনা করতে পারেননি তিনিও এই বৃত্তি পাওয়ার যোগ্য কেবলমাত্র একটি কোর্সের জন্য বৃত্তি দেওয়া হয়। ধারাবাহিকতা/পুনর্নবীকরণের জন্য প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক নিয়মিত উপস্থিতি শংসাপত্র জমা দিতে হবে বৃত্তি ১০০০ টাকা করে প্রতি মাসে ১০০০ জনকে প্রতি বছর বাস্তবায়ন নির্ধারিত ফরম্যাটে বছরের যে কোনও সময় আগে এলে আগে পাবে এই ভিত্তিতে আবেদন করা যেতে পারে। যে প্রতিষ্ঠানে আবেদনকারী কোর্স করছে তার প্রধান কর্তৃক আবেদনকারীর নাম সুপারিশ এবং প্রতি-স্বাক্ষর করতে হবে। প্রতিটি আবেদনপত্র জাতীয় ট্রাস্টের পক্ষে যাচাই করে দেখে এসএনএসি। যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে এসএনএসি নেই সেখানে জাতীয় ট্রাস্টের অনুমোদিত কোনও এজেন্সি আবেদন জমা নেয় এবং পরীক্ষা করে দেখে। সুনির্দিষ্ট সুপারিশ সহ প্রতিটি আবেদন জাতীয় ট্রাস্টকে প্রতি মাসের প্রথম সপ্তাহে পাঠিয়ে দেওয়া হয় অনুমোদনের জন্য। অনুমোদনের পর বৃত্তির ৯০ শতাংশ অর্থ এসএনএসি/অনুমোদিত এজেন্সির মাধ্যমে প্রতি মাসে সরাসরি আবেদনকারীর অ্যাকাউন্টে পোস্ট ডেটেড চেকের মাধ্যমে দেওয়া হয়। বৃত্তির বাকি অংশ কেবলমাত্র সফল ভাবে কোর্স শেষ করলেই দেওয়া হবে। আবেদনের সঙ্গে যা জমা দিতে হবে ১. শিক্ষাগত যোগ্যতা (শংসাপত্রের প্রত্যায়িত নকল-মাধ্যমিক এবং তৎপরবর্তী) ২. বার্ষিক আয়ের প্রমাণপত্র, যেমন- মাইনের স্লিপ, শেষ আয়কর অ্যাসেসমেন্ট অর্ডার। ৩. প্রতিবন্ধকতার শংসাপত্রের প্রত্যায়িত নকল ৪. কোর্স ফি-র রিসিট (যদি থাকে) কোনও অ্যাডেমিক সেশনে কত দেওয়া হয়েছে তা ভেঙে ভেঙে। ৫. কোর্স সমাপ্তির সার্টিফিকেট (কোর্সের শেষে) ৬. পুনর্নবীকরণের জন্য, প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর সহ উপস্থিতি রেজিস্ট্রারের কপি। বিস্তারিত জানতে ক্লিক করুন : http://www.thenationaltrust.co.in/nt/index.php?option=com_content&task=view&id=114&Itemid=171