এটি কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তা নির্ভর প্রকল্প (সিবিএস)। এই প্রকল্পের সূচনা হয় ২০০৫ সালে। স্বল্প মেয়াদী এবং দীর্ঘ মেয়াদী উভয় ক্ষেত্রেই এই প্রকল্পে আবাসিক পরিষেবা দেওয়া হয়। সমর্থ সেন্টারে প্রারম্ভিক হস্তক্ষেপ, বিশেষ শিক্ষা বা সুসহংত স্কুল, মুক্ত স্কুল, প্রাক বৃত্তিমূলক প্রশিক্ষণ, বৃত্তিমূলক প্রশিক্ষণ, কর্মসংস্থান-নির্ভর প্রশিক্ষণ এবং খেলাধূলার মতো বিনোদনমূলক কার্যক্রম থাকা উচিত। এই ধরনের হোমে প্রাপ্ত সুবিধাগুলি পুরুষ-মহিলা উভয়েই ৫০-৫০ শতাংশ ভিত্তিতে পান তার ব্যবস্থা থাকতে হবে। এ ছাড়া জাতীয় ট্রাস্টের অধীনে যে চার ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, তাঁরাও যাতে এখানে পরিষেবা পেতে পারেন সে ব্যবস্থাও থাকা উচিত। লক্ষ্য পরিত্যক্ত এবং দুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের যত্ন প্রদান যাঁদের পরিবারের সহায়তা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে তাঁদের সহায়তা এবং সুরক্ষা প্রদান সেই প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তা যাঁদের পরিবার ভালো মানের সেবার জন্য খরচ করতে ইচ্ছুক গ্রুপের সঙ্গে এবং স্বাধীন ভাবে থাকতে ইচ্ছুক প্রতিবন্ধী তরুণ-তরুণীকে সহায়তা প্রতিবন্ধী প্রবীণ নাগরিককে সেবা প্রদান অন্যান্য দায়িত্ব পূরণ করার জন্য সময় পেতে পরিবারের সদস্যদের জন্য সুযোগ তৈরি করা পরিষেবা প্রদানের ক্ষেত্রকে আরও বিস্তৃত করার জন্য নথিভুক্ত সংগঠন এবং স্থানীয় স্তরের কমিটিকে সহায়তা করা যাতে পরিবারের সহায়তাহীন প্রতিবন্ধী ব্যক্তি সাহায্য পেতে পারেন। যাঁদের পরিবার আর সাহায্য করতে অক্ষম বা অনিচ্ছুক তাদের পুনর্বাসন ও ত্রাণপ্রদান কোন সংগঠন এই প্রকল্পের অনুদান পেতে পারেন প্রতিষ্ঠান/ সংগঠন হিসাবে সোসাইটি রেজিস্ট্রেশন ছাড়াও তাকে জাতীয় ট্রাস্টের অধীনে নথিভুক্ত হতে হবে আইনানুগ ভাবে গঠিত হতে হবে মুনাফার উদ্দেশ্যে পরিচালিত হবে না গোষ্ঠীর সঙ্গে একান্ত হয়ে সেবা প্রদানে ইচ্ছুক বিস্তারিত জানতে ক্লিক করুন http://www.thenationaltrust.co.in/nt/index.php?option=com_content&task=view&id=109&Itemid=166