এই উদ্যোগ সমস্ত গর্ভবতী মহিলাদের সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে স্বাভাবিক এবং সিজারিয়ান, নিখরচায় উভয় ধরনের প্রসবের সুবিধা দেয়। এই প্রকল্পের মধ্যে থাকছে বিনামূল্য ওষুধ এবং পথ্য, স্বাভাবিক প্রসবের ক্ষেত্রে তিন দিন এবং সিজারিয়ান প্রসবের ক্ষেত্রে ৭ দিন পর্যন্ত বিনামূল্যে ডায়েট দেওয়া হয়। এ ছাড়া বিনামূল্যে বিভিন্ন পরীক্ষা করা হয় এবং রক্তও দেওয়া হয়। বাড়ি থেকে স্বাস্থ্য প্রতিষ্ঠানে আসা, কোনও কারণে অন্য হাসপাতালে রেফার করা হলে সেখানে নিয়ে যাওয়া বা বাড়ি ফিরে যাওয়া, সমস্ত ক্ষেত্রেই পরিবহণের জন্য একটা পয়সাও লাগে না। জন্মের পর ৩০ দিন পর্যন্ত একই সুবিধা পায় অসুস্থ সদ্যোজাত। অসুস্থ সদ্যোজাতের চিকিৎসার ক্ষেত্রে বর্তমানে এই সুবিধার বিস্তার ঘটানো হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হল ব্যয়ভার কমিয়ে গর্ভবতী এবং অসুস্থ সদ্যোজাতকে সরকারি চিকিৎসার পরিষেবার সুযোগ করে দেওয়া। এই প্রকল্প থেকে এক কোটি ২০ লক্ষ গর্ভবতী মহিলা উপকৃত হবেন বলে হিসাব করা হয়েছে। এখনও যাঁরা বাড়িতে প্রসব করাতে চান, এই সুযোগসুবিধা তাঁদের প্রাতিষ্ঠানিক প্রসবের সুযোগ নিতে উৎসাহিত করবে। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এই প্রকল্প বাস্তবায়িত করতে উদ্যোগী হয়েছে। সূত্র: National Rural Health Mission সংশ্লিষ্ট সংযোগ Concurrent Assessment of JSY