গ্রামীণ স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতা সমিতি (গ্রামস্তরে এই সমিতি পঞ্চায়েত সদস্য, এএনএম/এমপিডব্লু, অঙ্গনওয়াড়ি কর্মী, শিক্ষক, আশা, কমিউনিটি স্বাস্থ্য কর্মীদের নিয়ে গঠিত)।

সরকারি হাসপাতালের পরিচালনা করার জন্য রোগী কল্যাণ সমিতি।

জেলা স্বাস্থ্য প্রধানকে আহ্বায়ক করে, জেলা পরিষদের নেতৃত্বে, জেলা স্বাস্থ্য মিশন। সংশ্লিষ্ট সব দফতর, স্বেচ্ছাসেবী সংগঠন ও বেসরকারি পেশাদারদের প্রতিনিধিত্ব।

মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে রাজ্য স্বাস্থ্য মিশন, যার সহ-সভাপতি হবেন স্বাস্থ্যমন্ত্রী। রাজ্য স্বাস্থ্য সচিব আহ্বায়ক এবং সংশ্লিষ্ট সব দফতর, স্বেচ্ছাসেবী সংগঠন ও বেসরকারি পেশাদারদের প্রতিনিধিত্ব।

রাজ্য এবং কেন্দ্র স্তরে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের মধ্যে সংহতি।

জাতীয় স্বাস্থ্য মিশনের স্টিয়ারিং গ্রুপের নেতৃত্বে আছেন কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণমন্ত্রী। গ্রুপে আছেন যোজনা কমিশনের ডেপুটি কমিশনার, পঞ্চায়েতিরাজ, গ্রামোন্নয়ন এবং মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী। এ ছাড়া মিশনকে নীতিগত সহায়তা এবং পরামর্শ দেওয়ার জন্য সরকারি স্বাস্থ্য ক্ষেত্রের পেশাদাররা সদস্য হিসাবে থাকছেন।

ক্ষমতাপ্রাপ্ত কর্মসূচি কমিটির চেয়ারম্যান হলেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের সচিব। এই কমিটি জাতীয় মিশনের কার্যনির্বাহী কমিটি।

নিদিষ্ট কাজের জন্য টাস্ক গ্রুপ (সময়ভিত্তিক)।