জাতীয় স্বাস্থ্য মিশনের উপ-মিশন হল জাতীয় শহর স্বাস্থ্য মিশন। এটি ২০১৩ সালে ১ মে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদন করে। এনইউএইচএম শহরের দরিদ্র বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবার চাহিদাকে পূরণ করার দিকেই গুরুত্ব দেয়। জরুরি প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা এবং কম খরচে চিকিৎসার সুযোগ তৈরি করা এই মিশনের লক্ষ্য। এই লক্ষ্যপূরণ হবে চালু স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে। এই পরিষেবার মূল লক্ষ্য হবে শহরের বস্তি অঞ্চলে বসবাসকারী মানুষ। সুস্বাস্থ্যের ক্ষেত্রে নির্ধারক বিষয় যেমন, পানীয় জল, পরিচ্ছন্নতা, স্কুল শিক্ষা ইত্যাদিকে একত্র করে বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যমে নাগরিকদের কাছ স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব করা হবে। এই মিশনের বাস্তবায়নে রয়েছে নগোরন্নয়ন মন্ত্রক, আবাসন ও শহর দারিদ্র দূরীকরণ মন্ত্রক, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং নারী ও শিশু বিকাশ মন্ত্রক। এনইউএইচএম চায় শহরের বস্তি অঞ্চলে বসবাসকারী এবং অন্যান্য অরক্ষিত অংশের নাগরিকদের স্বাস্থ্যের মান উন্নত করতে। পাশাপাশি তারা যাতে কম খরচে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পায় সেদিকে নজর রাখতে। ধাপে ধাপে এনইউএইচএম সমস্ত রাজ্যের রাজধানী, জেলা সদর এবং ৫০,০০০ বেশি মানুষ বাস করেন এমন শহরের নাগরিকদের কাছে পৌঁছবে। ৫০,০০০-এর কম জনসংখ্যার শহরগুলোতে পৌঁছবে এনআরএইচএম। বিস্তারিত জানতে ক্লিক করুন : http://nrhm.gov.in/nhm/nuhm.html এনইউএইচএমের লক্ষ্য শহরের দরিদ্র এবং অন্যান্য অরক্ষিত অংশের বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। প্রতিষ্ঠানিক ব্যবস্থা এবং পরিচালন পদ্ধতির মাধ্যমে দ্রুত বর্ধনশীল শহরের জনসংখ্যার স্বাস্থ্য সংক্রান্ত চ্যালঞ্জের মোকাবিলা। গোষ্ঠী এবং স্থানীয় সংস্থাগুলির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার পরিকল্পনা, প্রয়োগ এবং পর্যবেক্ষণ। শহরের দারিদ্র শ্রেণির জন্য অপরিহার্য প্রাথমিক স্বাস্থ্য সম্পদের সহজলভ্যতা। স্বেচ্ছাসেবী সংস্থা, লাভজনক ও অলাভজনক স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে অংশীদারিত্ব।