দেশের কেন্দ্রীয় বিদ্যালয় ও নবোদয় বিদ্যালয় সংগঠনগুলিতে ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক স্বচ্ছ ভারত-স্বচ্ছ বিদ্যালয় প্রচার অভিযান চালাচ্ছে। এই সময়ে যে সব কর্মকাণ্ড চলছে তার মধ্যে আছে --- ১। পরিচ্ছন্নতার বিভিন্ন দিক, বিশেষ করে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে মহাত্মা গান্ধীর শিক্ষাদর্শ নিয়ে স্কুল অ্যাসেম্বলিতে শিশুদের আলোচনাসভা ২। শ্রেণিকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি ইত্যাদি পরিষ্কার করা ৩। স্কুলে কারও প্রতিকৃতি থাকলে তা পরিষ্কার করা এবং তাঁর অবদান নিয়ে আলোচনা করা ৪। শৌচাগার ও পানীয় জলের জায়গা পরিষ্কার করা ৫। রান্নার জায়গা, ভাঁড়ার ঘর পরিষ্কার করা ৬। খেলার মাঠ পরিষ্কার করা ৭। স্কুলের বাগান পরিষ্কার করা এবং তা রক্ষণাবেক্ষণ করা ৮। হোয়াইট ওয়াশ ও রঙ করা সহ স্কুলভবন রক্ষণাবেক্ষণ করা ৯। পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা ১০। পরিচ্ছন্নতা অভিযানের দেখভাল ও নজরদারি করতে শিশুদের নিয়ে ক্যাবিনেট গড়া এ ছাড়া স্কুল কর্তৃপক্ষও পরিচ্ছন্নতা, সুস্বাস্থ্য ও যথোপযুক্ত সাফাই-নিষ্কাশনের বার্তা পৌঁছে দিতে চলচ্চিত্র প্রদর্শনী, মডেল তৈরির আয়োজন করবে এবং একই সঙ্গে রচনা/আঁকা ইত্যাদি প্রতিযোগিতা সংগঠন করবে। স্কুলে সপ্তাহে অন্তত দু’ বার আধ ঘণ্টা করে ছাত্র, শিক্ষক, অভিভাবক ও সমাজের মানুষদের নিয়ে সাফাই অভিযান চালানোর প্রস্তাব দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক। সূত্র : Swachh Bharat-Swachh Vidyalaya