চোখে মাথায় মৃদু ব্যথা, ভারী ভাব — প্লাস অথবা সিলিনড্রিকাল পাওয়ার হলে হতে পারে। পাওয়ার চেক করান। মাঝারি থকে তীব্র ব্যথা — কর্নিয়াল আলসার, আইরাইটিস, স্ক্লেরারাইটিসে হয়। দ্রুত চোখের ডাক্তার দেখান। চোখব্যথা সঙ্গে মাথাব্যথা, হাঁচি, মাথা নিচু করলে ব্যথা বাড়ছে — সাইনোসাইটিসের সম্ভাবনা আছে। ই এন টি স্পেশালিস্ট দেখান। মাথারও অর্ধেক ব্যথা — মাইগ্রেন হতে পারে। নিউরোলজিস্ট দেখাতে হবে। চোখ ব্যথা, চোখ করকরে লাল— কনজাংটিভাইটিস হল কি না দেখুন। আঞ্জনির দরুন চোখব্যথা — তুলোর বল ভালো করে ফুটিয়ে গরম সেঁক দিন। ঠান্ডা লাগাবেন না। স্নান করুন ঈষদুষ্ণ জলে। ডাক্তার দেখান। ডায়াবেটিস বা পাওয়ার বেড়েছে কি না তা দেখতে হবে। আচমকা মারাত্মক ব্যথা, একটা চোখে দৃষ্টিশক্তিও কমে গেছে – এক্ষুনি চাখের ডাক্তার দেখান। ন্যারো অ্যাঙ্গেল গ্লকোমা কি না দেখা দরকার। তথ্য : ডাঃ জ্যোতির্ময় দত্ত